ছাত্র-জনতার বিপ্লবে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী দোসর ও ক্রিকেটার সাকিব আল হাসান। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এই ক্রিকেটার লেখেন, ‘শুভ জন্মদিন আপা’।স্বৈরাচার হাসিনাকে নিয়ে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোপের মুখে পড়েন সাকিব। নেটিজেনরা তাকে ‘আওয়ামী দোসর’ ও ‘দালাল’ বলে অ্যাখ্যা দেন।  কেউ কেউ বলছেন, গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন?মুরাদ হাসান নামে এক ব্যক্তি লিখেছেন, প্রকাশ্য গণহত্যাকারী ও তার অনুসারী হলো সাকিব আল হাসান।রানা নামে একজন সাকিবকে উদ্দেশে করে লিখেছেন, আপনার সব ঠিক আছে, মাগার দালালি ছাড়লেন না। মো. রিফাত লিখেছেন, আপনাকে ক্রিকেটে অনেক মিস করি। মনে করেছিলাম যে দলই ক্ষমতায় যাক আপনাকে আবার মাঠে দেখবো। কিন্তু আপনার ফেরা আপনি নিজেই বন্ধ করতেছেন এসব ছবি পোস্ট করে। আপনাকে আমরা ক্রিকেটার হিসেবে চাই বস। দয়া করে রাজনৈতিক চিন্তা মন থেকে মুছে ফেলুন। মাঠে ফিরে আসার চিন্তা করুন। একজন ভক্ত হিসেবে আমার অনুরোধ এইটা।মুশফিকুর শাহিন বলেছেন, শুভ শুভ দিন, কিলার হাসিনার জন্মদিন।ফখরুল ইসলাম ভুইয়া বলেন, এজন্যই ২০২৪ এর জুলাইয়ে যখন নির্বিচারে মানুষ হত্যা হচ্ছিল, তখন আপনি পরিবার নিয়ে আনন্দ ভ্রমণের ছবি দিয়েছিলেন। শেম অন ইউ সাকিব।মাহিন আহমেদ বলেন, দালাল দালালই থাকবে। সাকিবকে উদ্দেশ করে সানা উল্লাহ বলেন, কত বড় স্বৈরাচারের দোসর!অহিদুজ্জামান অহিদ বলেন, এখনো ভালো হননি, ভাবলাম একটু অপরাধী মনোভাব থেকে শিক্ষা নিয়ে ভালো হবেন।আলিফ হোসাইন বলেন, এটা কোনো কথা সাকিব ভাই, আপনার থেকে এই মুহূর্তে এই জিনিসটা আশা করিনি।  আপনি একটা ফ্যাসিস্ট মহিলাকে সাপোর্ট করেন।সজিব খান বলেন, সাকিবের মতো লোভীর জন্য আওয়ামী লীগই ঠিক আছে। রাশেদ খান বলেন, কোনো অনুতপ্ত নাই, দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হলো। গুম, খুন আর লুটপাট করলো ১৬টা বছর। আর সাকিব হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানায়!মোল্লা মুহাম্মাদ ফরিদ বলেন, আপনারে ভালো মনে করতাম। এখন দেখি আপনিও সমান অপরাধী। যে অপরাধ করে আর অপরাধীদেরকে প্রশ্রয় দেয়, দুজনই সমান অপরাধী। ফখরুল ইসলাম বলেন, সাকিব আপাদমস্তক একটা অমানুষ।মো. আলী বলেন, এতো মানুষ হত্যাকারীকে যখন সাকিব জন্মদিনের শুভেচ্ছা জানায়, তাহলে বুঝতে বাকি নাই যে, তার ভেতর কোনো অনুতপ্ত নাই। সে আবার পোস্ট করে জুলাই শহীদদের স্মরণ করে। আসলে সে বাংলাদেশের জার্সিতে খেলা ডিজার্ভ করে না। সেও ফ্যাসিবাদের অংশ।ওমর ফারুক বলেন, সাকিব আবারও প্রমাণ করে দিলে সে আওয়ামী লীগের দালাল। মোহাম্মদ ইয়াসিন বলেন, ফেরাউনের জন্মদিনেও কিছু মানুষ অন্ধভাবে শুভেচ্ছা জানাতো।হাবিবুর রহমান লিখেছেন, এখন আর কারো বুঝতে বাকি নাই সে যে আসলেই দালাল।তৌহিদুল ইসলাম বলেন, দুই হাজার নিরীহ মানুষের খুনের অপরাধী একজন ইতিহাসের ঘৃণিত নারীর জন্মদিন পালন করা মানুষদের প্রতি ধিক্কার জানাই। ওই অহঙ্কারী মহিলার একটুও অনুশোচনা হয়নি।সাকিবকে নিয়ে মেসবাউল আনান লিঙ্কন বলেন, গাদ্দার সব সময়ই গাদ্দার।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ
৯ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ Read more

ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর
ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর

ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক।তিনি বলেন, “সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনও আগ্রাসন Read more

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় Read more

ইলিশ রক্ষায় অভিযান, মেঘনায় ১২ জেলের কারাদণ্ড ও জাল জব্দ
ইলিশ রক্ষায় অভিযান, মেঘনায় ১২ জেলের কারাদণ্ড ও জাল জব্দ

মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০০ কেজি ইলিশ ও ১০ লাখ মিটার জাল জব্দ করেছে। এছাড়া ইলিশ কেনাবেচার দায়ে Read more

সাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
সাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

দেশের উপর মৌসুমী বায়ু এখন তুলনামূলক কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৩ Read more

এই সম্মান আমার কাছে পৃথিবীর সবকিছু: রানী মুখার্জি
এই সম্মান আমার কাছে পৃথিবীর সবকিছু: রানী মুখার্জি

‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন রানী মুখার্জি। পুরস্কার পাওয়ার পর অনুভূতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন