কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে সীমান্তবর্তী আনন্দপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম এবং সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোল্লারের মেয়ে সালমা খাতুন।বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আনন্দপুর বিজিবি ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে জিজ্ঞাসাবাদ করলে তারা বৈধ কোনো পাসপোর্ট বা ভিসা দেখাতে ব্যর্থ হন। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিজিবির নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ১২ সেপ্টেম্বর একই পথ ব্যবহার করে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং এবারও কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দেশে ফেরার চেষ্টা করছিলেন।রবিবার আটককৃত তিন নারীকে থানায় হস্তান্তর করা হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।১০ বিজিবির সিও মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে যাতে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়। সীমান্ত নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।শনিবার Read more

পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নেটওয়ার্ক ধ্বংসের দাবি, আটক ৬
পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নেটওয়ার্ক ধ্বংসের দাবি, আটক ৬

পাকিস্তানের করাচিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)–এর নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। শনিবার Read more

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

২ মে: নামাজের সময়সূচি
২ মে: নামাজের সময়সূচি

 যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও মিরাজের Read more

চলতি মাসে আরও ২টি খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
চলতি মাসে আরও ২টি খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির Read more

বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ এবং শুধু বায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমছে। ধূমপান ২ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন