জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিফাত ঐ এলাকার মোশারফ হোসেনের ছেলে। জানা যায়, রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে আম গাছের নিচে বসে ছিলেন সিফাত। হঠাৎ বৃষ্টিবিহীন বজ্রপাত ঘটলে আম গাছের উপরে পড়ে। এসময় নিচে বসে থাকা সিফাত মিয়া বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ভাটারা আব্দুর রেজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ‘বজ্রপাতে সিফাত নামে ছেলেটি আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি
জামালপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজে চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা Read more

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন

রাজধানীতে রয়েছে ফ্ল্যাট। যশোরের মণিরামপুর পৌর শহরে তিনতলা বাড়ি নির্মাণাধীন। প্রতি মাসে পাচ্ছেন পেনশনের টাকা। তারপরও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন মণিরামপুর Read more

বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের জন্য সিমুলেশন ল্যাবের উদ্বোধন
বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের জন্য সিমুলেশন ল্যাবের উদ্বোধন

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২এপ্রিল) সকালে Read more

বিচ্ছেদের এক দশক পর বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস
বিচ্ছেদের এক দশক পর বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস

ব্যান্ড মিউজিকের জনপ্রিয় রকস্টার গায়ক মাহফুজ আনাম জেমস। এক দশক পর বাবা হওয়ার সুখবর দিলেন তার ভক্ত ও অনুরাগীদের। সেই Read more

ফুলবাড়ীতে বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার কৃষক
ফুলবাড়ীতে বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শতশত বিঘার বেগুন ক্ষেতে মড়ক দেখা দিয়েছে। বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার হয়েছে বেগুন চাষিরা। এতে বেগুন ক্ষেত Read more

গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

সিলেটের গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০১ মে) সকাল ৮টার দিকে সিলেট এম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন