ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন বাণিজ্য ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে ইরান ও ভেনেজুয়েলার মোট ১০ জন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে—ইরানের তৈরি ড্রোন কেনার অভিযোগে একটি ভেনেজুয়েলান কোম্পানি ও এর চেয়ারম্যান।ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সংগ্রহে জড়িত তিনজন ইরানি নাগরিক।যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত ‘রায়ান ফ্যান গ্রুপ’-এর সঙ্গে যুক্ত ইরানভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান।যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা।বিবৃতিতে আরও বলা হয়, ইরান ভেনেজুয়েলাকে প্রচলিত অস্ত্র সরবরাহ করছে, যা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। এই বাণিজ্য ঠেকাতে যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা নেবে।উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরায় চালু করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র শুধু নিষেধাজ্ঞাই নয়, সামরিক পদক্ষেপও নিয়েছে। গত গ্রীষ্মে ইসরাইল-ইরান উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে কাউনের চাষ
ফুলবাড়ীতে চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে কাউনের চাষ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা-বারোমাসিয়ার চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফসল কাউনের চাষাবাদ। এই ফসল রক্ষার্থে প্রায় ১৫ বছর পর Read more

আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)
আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)

অ্যাশেজের শেষ টেস্ট শুরু আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। আইএল টি-টোয়েন্টি ফাইনালে সাকিবের এমিরেটসের প্রতিপক্ষ ভাইপার্স। আছে প্রিমিয়ার লিগ ও Read more

৯ মাসের পরিবর্তে ৬ মাস থেকে হামের টিকা পাবে শিশুরা
৯ মাসের পরিবর্তে ৬ মাস থেকে হামের টিকা পাবে শিশুরা

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ Read more

বাঘাইছড়িতে চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ
বাঘাইছড়িতে চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ

বাঘাইছড়িতে উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ। রবিবার (১৮ মে) সকাল ১০ Read more

জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ
জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন