যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবারের সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তোলা প্রধান উপদেষ্টার একটি ছবি শনিবার ফেসবুকে প্রকাশ করা হয়। সে ছবি নিয়ে একটি মহল বিতর্ক তৈরির চেষ্টা করে।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সে বিতর্কের জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, ‘মার্কিন কর্তৃপক্ষ শুক্রবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার কন্যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি পাঠিয়েছে। আমরা যা জেনেছি তা হলো, সাধারণত হোয়াইট হাউস কোনো সংবর্ধনা অনুষ্ঠানের কয়েক দিন পর এই ধরনের ছবি প্রকাশ করে। তাই ২৩ সেপ্টেম্বরের সংবর্ধনার তিন দিন পর ছবিটি প্রকাশিত হয়েছে।’পোস্টের শেষ অংশে নিন্দুকদের উদ্দেশে খোঁচার সুরে প্রেস সচিব লিখেছেন, ‘আমি এমন কিছু মানুষকে চিনি, যারা ছবিটি নিয়ে মিথ্যা কথা ছড়াচ্ছেন। তাদের জন্য আমার বার্তা-আপনি আবুল হলে আপনার আবুলত্ব দূর করার দায়িত্ব কর্তৃপক্ষের না।’এর আগে জানা যায়, রাষ্ট্রনেতাদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রমুখ।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তিনি গতকাল শুক্রবার রাতে ভাষণ দিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনা ও ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’: টিউলিপ সিদ্দিক
হাসিনা ও ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’: টিউলিপ সিদ্দিক

বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে ‘বলির পাঁঠা’ বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ Read more

দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ Read more

নড়াইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নড়াইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইলের লোহাগড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আমতলা এলাকায় Read more

অপচিকিৎসায় সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু, হাতুড়ে চিকিৎসক গ্রেপ্তার
অপচিকিৎসায় সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু, হাতুড়ে চিকিৎসক গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্য লিপিকা বালা এক হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ Read more

বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন Read more

হালিম বিক্রির আড়ালে জাহিদের মাদক ব্যবসা, অবশেষে ধরা
হালিম বিক্রির আড়ালে জাহিদের মাদক ব্যবসা, অবশেষে ধরা

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড সংলগ্ন রূপালী ব্যাংকের সামনে হালিম বিক্রেতা জাহিদ ওরফে মামা জাহিদ ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে।নগরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন