ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে। ওবায়দুর রহমান পেশায় একজন মাছের ঘের ব্যবসায়ী।এলাকাবাসী সূত্রে জানা যায়, ওবায়দুর রহমানের স্ত্রী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার স্ত্রী একমাত্র ছেলেকে নিয়ে সেখানে একটি ভাড়া বাসায় থাকেন। ওবায়দুর রহমান ব্যবসায়িক কারণে অধিকাংশ সময় বাড়িতেই থাকেন। গতকাল শুক্রবার সকালে স্ত্রী ও ছেলেকে দেখতে বাড়ি থেকে ভাঙ্গা যান তিনি। এরপর শনিবার সকালে ভাঙ্গা থেকে একটি ইজিবাইকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা ওবায়দুর রহমানসহ আরও চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ওবায়দুরসহ তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওবায়দুর শেখসহ আরও একজনকে মৃত ঘোষণা করেন।ওবায়দুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া বলেন, ‘আজ সন্ধ্যায় তার মরদেহ গ্রামের বাড়িতে এসেছে। রাত ১০ টায় হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে মরদেহ দাফন করা হবে। ওবায়দুর রহমান একজন সহজ-সরল মানুষ ছিলেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বর্তমানে খুবই ভালো।’ তিনি বলেন, ‘আমরা Read more

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
ঢাকার পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।স্থানীয় সময় Read more

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর
সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৭৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৭৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন খাদ্য সহায়তা পেতে গিয়ে প্রাণ হারান।বৃহস্পতিবার Read more

সুদানের প্রধান বন্দরে আরএসএফ’র ড্রোন হামলা
সুদানের প্রধান বন্দরে আরএসএফ’র ড্রোন হামলা

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে যুদ্ধের জেরে পোর্ট সুদান শহরে টানা তৃতীয় দিনেও একাধিক বিস্ফোরণের Read more

ভূঞাপুরে পেট্রোল পাম্পে লিটারে তেল কম ৭–৮ টাকার! ইউএনওর অভিযানে ধরা
ভূঞাপুরে পেট্রোল পাম্পে লিটারে তেল কম ৭–৮ টাকার! ইউএনওর অভিযানে ধরা

টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার অভিযোগ শুধু পয়সা বা সামান্য পরিমাণ নয়, লিটারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন