ফরিদপুরের সালথায় এক সাংবাদিককে প্রকাশ্যে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সালথা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলামকে এই হুমকি দেওয়া হয়।অভিযোগে জানা যায়, সালথা উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস এবং যুবদল নেতা পরিচয়ধারী বালাম দাই এ সময় শফিকুল ইসলামকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগীও উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি দোকান ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকের সময় এ ঘটনা ঘটে। সালিশ চলাকালে বালাম দাই ও কালাম বিশ্বাস সাংবাদিক শফিকুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ‘সাংবাদিক হয়ে বেশি বাড়াবাড়ি করিস, পাড়ায় ধরে মেরে ফেলবো।’শফিকুল ইসলামের বড় ভাই ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. রেজাউল করিম এগিয়ে এলে তাকেও মারধরের চেষ্টা করা হয়। পরে সালথা প্রেসক্লাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনায় রাতে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন সাংবাদিক শফিকুল ইসলাম।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। বর্তমানে দুর্গাপূজা ডিউটিতে বাইরে আছি। থানায় ফিরে অভিযোগটি খতিয়ে দেখা হবে।’সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের প্রাণনাশের হুমকি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২২ আগস্ট) রাজধানী Read more

ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।রাষ্ট্রীয়ভাবে Read more

চুয়াডাঙ্গায় মধ্যরাতে আগুন, পুড়ে ছাই ১১ দোকান
চুয়াডাঙ্গায় মধ্যরাতে আগুন, পুড়ে ছাই ১১ দোকান

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সমস্ত মালামাল একেবারে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৭৫ Read more

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার
চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

মারা গেছেন হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) Read more

রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস

রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া রাত ১টা Read more

ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা
ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

ঈদুল ফিতরে দেশের জনগণকে যানজটমুক্ত মহাসড়ক এবং ন্যূনতম লোডশেডিং করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন