সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।ওসি মো. হাফিজুর রহমান বলেন, কিছু বিষয়ে সংশ্লিষ্টতার জন্য তাকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে।তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা জানায়নি পুলিশ।গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই-আগস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তিনি আসামি।তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।এদিকে ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পরেই কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।অনুসন্ধান শেষে কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুটি মামলা করে দুদক।দুদকের মামলার এজাহারে কামাল মজুমদারের ছেলে শাহেদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে’ ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুল সময়ে যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
স্কুল সময়ে যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে স্কুল চলাকালীন তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে Read more

আত্মগোপন থেকে গ্রেপ্তার, কারাগারে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ
আত্মগোপন থেকে গ্রেপ্তার, কারাগারে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে Read more

ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ
ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের Read more

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন
বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

ঈদের পর শোবিজে পড়েছে বিয়ের ধুম। অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক Read more

আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল
আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

আজ ফের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন