চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কৃষিজমির পাশে গাছ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগ উঠেছে। এতে একদিকে কৃষিজমি হুমকির মুখে পড়ছে, অন্যদিকে ফলজ, বনজ ও ঔষধি গাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি কয়লার কালো ধোঁয়ার কারণে স্থানীয়দের বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী জানায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদা গ্রামে সাবেক ইউপি সদস্য মিলন হোসেনের ভাই ইরফান হোসেন কৃষিজমির পাশে অবৈধভাবে কয়লার ভাটা গড়ে তুলেছেন। সেখানে পাঁচটি চুলায় একসঙ্গে প্রায় ৭০০ মণ খড়ি দিয়ে কয়লা উৎপাদন করা হচ্ছে। একটি চালান কয়লা তৈরি করতে সময় লাগে প্রায় ১৫ দিন এবং মাসে দুটি করে চালান বাজারে ছাড়েন তারা। কয়লা মিস্ত্রি আব্দুস সবুর জানান, মাসিক হাজিরা চুক্তিতে শ্রমিকরা এ কাজে যুক্ত আছেন। মাসে দুটি চালান কয়লা উৎপাদন করা সম্ভব হয়। অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ কাজে কেউ অনুমোদন নেয় না। অফিস থেকে লোক এলে টাকা দিলে সব মিটমাট হয়ে যায়।’ এ বিষয়ে ভাটা মালিক ইরফান হোসেন বলেন, ‘আমার কোনো অনুমোদন নেই। আমি গরিব মানুষ, নতুন করে এই কাজ শুরু করেছি।’ জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন বলেন, ‘কৃষিজমির পাশে গাছ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার  Read more

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হবে। Read more

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: ১৯ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: ১৯ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর ফারিয়া রহমান নীহা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা Read more

‘একটি দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ চলছে’
‘একটি দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ চলছে’

কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে Read more

শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি
শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো পরিকল্পনায় ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র— এই চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন