বিসিবির পরিচালকদের পদে নির্বাচনের জন্য মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে ২৫ জন, ক্যাটাগরি-২ থেকে ৩২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৩ জন মনোনয়ন নিয়েছেন।নির্ধারিত সূচি অনুসারে আজ মনোনয়ন গ্রহণের একমাত্র দিন ছিল। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই প্রক্রিয়ায় অনেক প্রার্থী সরাসরি এসে মনোনয়ন সংগ্রহ করেছেন। আবার কেউ কেউ নিজে না এসে প্রতিনিধি দিয়ে মনোনয়ন গ্রহণ করেছেন। সামগ্রিকভাবে মনোনয়ন গ্রহণের পরিবেশ ছিল উৎসবমুখর।ক্যাটাগরি-১ এর মধ্যে জেলা ও বিভাগ ভিত্তিক প্রার্থীদের সংখ্যা ছিল ২৫ জন। তাদের মধ্যে ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম থেকে ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন এবং বরিশাল থেকে একজন মনোনয়ন নিয়েছেন। ক্যাটাগরি-২, যা ক্লাব ভিত্তিক, সেখানে ৩২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। অন্যদিকে ক্যাটাগরি-৩ থেকে ৩ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু ও সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটও মনোনয়ন সংগ্রহ করেছেন। মিঠু ক্যাটাগরি-১ থেকে এবং পাইলট ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন।ক্যাটাগরি-২ থেকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনোনয়ন নিয়েছেন। ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে তিনি কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছিলেন। এছাড়া, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নেওয়া বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্যাটাগরি-১ থেকে লড়াই করবেন। এই দুই প্রার্থী সভাপতি পদেও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।পরিচালক পদে মনোনয়ন নিয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নির্বাচকের দায়িত্ব থেকে অবসর নিয়ে আব্দুর রাজ্জাক ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন নিয়েছেন। এছাড়া, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও গায়ক আসিফ আকবরও পরিচালকের পদে মনোনয়ন সংগ্রহ করেছেন।বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য তিনটি ক্যাটাগরি রয়েছে। জেলা ও বিভাগ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে প্রত্যেকে দুইজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে মোট ৭১ জন কাউন্সিলর রয়েছেন। ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। তৃতীয় ক্যাটাগরিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুইজন পরিচালক মনোনীত হবেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
70 Free Spins 1Win: Claim Guide, Wagering Rules & Mobile Play
70 Free Spins 1Win: Claim Guide, Wagering Rules & Mobile Play

70 Free Spins 1Win – Practical Guide for New Players What Are 70 Free Spins 1Win? The promotion labelled “70 Read more

অবশেষে দায়মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী
অবশেষে দায়মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

রাজ পরিবারকে অপমান করার অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এনিয়ে তার বিরুদ্ধে চলমান Read more

সিলিন্ডারে গ্যাসের বদলে পানি!
সিলিন্ডারে গ্যাসের বদলে পানি!

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাসের বদলে পানি ভরা সিলিন্ডার বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় প্রতারণার একটি সংঘবদ্ধ চক্র Read more

বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!
বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!

সৌদি আরবে কর্মরত বাংলাদেশ, ভারত ও নেপালি প্রবাসী শ্রমিকরা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।তাদর সকলের মৃত্যুর কারণের মধ্যে Read more

৭ বছরেও অব্যবহৃত লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
৭ বছরেও অব্যবহৃত লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের ৭ বছর পার হলেও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ১ কোটি ৮৭ লাখ ৮২ হাজার Read more

শেখ হাসিনার পক্ষে মামলায় লড়তে ৪ আইনজীবীর আবেদন
শেখ হাসিনার পক্ষে মামলায় লড়তে ৪ আইনজীবীর আবেদন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আদালতে লড়াই করার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন