আদালতের আদেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছে আনারস। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সনদে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিগত ২৯ মে-এর রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়: ৮৫/১ নয়াপল্টন মসজিদ গলি (তৃতীয় তলা), ঢাকা-১০০০ এ অবস্থিত বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।এ নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫২টিতে (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তী সময়ে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়।দলগুলো হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে সন্তানের হাতে মা খুন
ফটিকছড়িতে সন্তানের  হাতে মা খুন

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্তানের হাতে জুলেখা খাতুন (৫৫)  নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার  (৬   এপ্রিল) সকালে   চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে মাসুমের মৃত্যুর Read more

বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত
বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত

ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, Read more

কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত

কাতারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় আসন্ন দুবাই এয়ার শোতে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।  মিডল Read more

শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান বীজ ও রাসায়নিক সার Read more

এবার জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ
এবার জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টিসহ বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনেই
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনেই

আগামী ৩০ জুন প্রকাশ করা হবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল। আজ মঙ্গলবার (৩ জুন)  বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন