ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় দুর্গা রানী রায় (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপালপুর ঘাট থেকে দোহারের চরমৈনট ঘাটে যাওয়ার পথে নদীতে প্রবল ঢেউয়ের আঘাতে স্পিডবোটের তলা ফেটে গিয়ে ডুবে যায়।প্রায় পৌনে এক ঘণ্টা পর আরেকটি স্পিডবোট ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। নিহত দুর্গা রানী রায় চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী। আহতদের মধ্যে নিহতের তিন বছরের নাতি লক্ষণ রায়ও রয়েছেন।যাত্রী মাসুদ আলম বলেন, ‘এ ধরনের স্পিডবোটে সাধারণত ১২ জন যাত্রী পরিবহন করা হয়। কিন্তু দুর্ঘটনাকবলিত বোটে ১৮ জন যাত্রী তোলা হয়েছিল। নদীর স্রোত ও ঢেউয়ের আঘাতে বোটের তলা ফেটে গেলে সেটি ডুবে যায়।’চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, ‘আমাদের এখানে একজন নিহত ও ৮ জন আহতকে আনা হয়। এর মধ্যে গুরুতর আহত মারিয়াকে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মর্তুজা ফকির বলেন, ‘ঘটনাস্থল থেকে একজনের মরদেহ এবং ১৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বোটটির তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়। একজন গুরুতর রোগীকে ফরিদপুরে পাঠানো হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় শাড়িসহ জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬) নামের Read more

ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ
ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ

বিশ্বনেতাদের উপস্থিতি এবং বড় প্রতিশ্রুতি আমাদের মনে বিশ্বাস জাগিয়েছিল দুঃসহ এই শিবিরজীবনের হয়তো অবসান হতে যাচ্ছে। কিন্তু এক বছর পর Read more

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।বুধবার (২২ অক্টোবর) বিকেল Read more

পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের
পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের

এবার পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় Read more

লোহাগাড়ায় আলোচিত জহির হত্যা মামলার আসামী সাহাবউদ্দীন গ্রেপ্তার
লোহাগাড়ায় আলোচিত জহির হত্যা মামলার আসামী সাহাবউদ্দীন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত রাজমিস্ত্রী জহির উদ্দীন হত্যা মামলার অন্যতম আসামী সাহাব উদ্দীন (৩৮) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।শুক্রবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন