চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ জেলের নাম মো. আরিফ (২২)। তিনি রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে আরিফ সবার বড়। তিন বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার ঘরে দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। পরিবার নিয়ে জুঁইদন্ডী এলাকায় বসবাস করতেন আরিফ। দীর্ঘদিন ধরে মাছ ধরার পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে চারজন জেলে নিয়ে একটি কাঠের নৌকা বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে রওনা দেয়। নৌকায় ওঠার সময় হঠাৎ পা পিছলে আরিফ পানিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা উদ্ধার চেষ্টা চালালেও পানির স্রোতে তিনি দ্রুত তলিয়ে যান। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানা পুলিশকে অবহিত করে।স্থানীয় বাসিন্দা মো. আবু ছৈয়দ বলেন, ‘দুপুর আনুমানিক দুইটার দিকে তারা সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নৌকায় ওঠার সময় আরিফ হঠাৎ পড়ে যান। আমরা নৌকা দিয়ে ও বিভিন্নভাবে অনেক চেষ্টা করেছি, কিন্তু পানির স্রোত এত তীব্র ছিল যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে।’নিখোঁজ জেলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী মাছ ধরেই সংসার চালাতো। আমার দুই বছরের বাচ্চা আছে। ওকে ছাড়া আমি কীভাবে বাঁচবো?’বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়েছি। আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যত দ্রুত সম্ভব নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালানো হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘টাহা পাইলে খাই, না পাইলে খাই না’: জাফরের জীবনে পাঁচ টাকার যুদ্ধ
‘টাহা পাইলে খাই, না পাইলে খাই না’: জাফরের জীবনে পাঁচ টাকার যুদ্ধ

'এক কলসি পানি আইন্না দেই, আর হ্যারা আমারে পাঁচ টাহা দেয়... টাহা পাইলে খাই, না পাইলে খাই না।' ঠোঁটের কোণে Read more

চট্টগ্রামের টার্গেটেড কিলিং, শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হত্যায় গ্রেপ্তার দুই
চট্টগ্রামের টার্গেটেড কিলিং, শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হত্যায় গ্রেপ্তার দুই

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলি চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে Read more

আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত
আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত

বরগুনার পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতুর কাছে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) Read more

বিশেষ কোনও দলের প্রতি আলাদা নজর নেই: সেনাবাহিনী
বিশেষ কোনও দলের প্রতি আলাদা নজর নেই: সেনাবাহিনী

বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই। গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবননাশের হুমকি থাকায় তাদের সহযোগিতা করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার (৩১ Read more

নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নাটোরে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় একটি প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী (৫৫) নামের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন