জাতিসংঘ কমিশনের সাম্প্রতিক অনুসন্ধান সত্ত্বেও গাজায় গণহত্যার দাবি অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, জাতিসংঘের অধিবেশনে দেয়া বক্তব্যে গণহত্যার দাবিকে ‘মিথ্যা অভিযোগ’ বলে বর্ণনা করেন তিনি।  এর আগে চলতি মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকার অফিস কর্তৃক নির্দেশিত একটি কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, গাজায় গণহত্যা করেছে ইসরায়েল। এই অবস্থান স্বাধীন অধিকার পর্যবেক্ষক এবং বিভিন্ন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের দ্বারাও সমর্থিত।গাজায় গণহত্যার পাশাপাশি কমপক্ষে ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। হাসপাতাল, স্কুল এবং তাঁবুতে আশ্রয়সহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলগুলোতেও বারবার আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে সাহায্য এবং মানবিক গোষ্ঠীগুলো সতর্ক করে দিয়ে বলেছে যে ‘গাজার কোথাও নিরাপদ নয়।’এদিকে উপত্যকাটিতে আক্রমণের বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ‘গাজায় যুদ্ধ এখনও শেষ হয়নি। যদিও হামাসের বাহিনী হ্রাস পেয়েছে, তবুও তারা এখনও হুমকি। এখনও ৭ অক্টোবরের নৃশংসতার পুনরাবৃত্তির ঝুঁকি রয়েছে।’তিনি বলেন, ‘আমাদের জনগণের দৃঢ় সংকল্প, আমাদের সেনাদের সাহস এবং আমাদের নেয়া সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। ইসরায়েল তার সবচেয়ে অন্ধকার দিন থেকে ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক সামরিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে। কিন্তু, আমরা এখনও শেষ করিনি।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী
তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী

'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন, যেখানে তিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় Read more

ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল
ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর Read more

টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 
টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ৯টা ৫০ Read more

‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির
‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবার 'হাম অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে জিতে নিলেন 'গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড'। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় অবৈধভাবে সার মজুত করার অভিযোগে অভিযান চালিয়ে ৩৩০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় Read more

আফ্রিকার প্রথম নোবেলজয়ীর ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন
আফ্রিকার প্রথম নোবেলজয়ীর ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

আফ্রিকার প্রথম নোবেল বিজয়ী নাইজেরিয়ার প্রখ্যাত লেখক, নাট্যকার ওলে সোইয়িংকার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৬ সালে আফ্রিকার প্রথম ব্যক্তি হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন