ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, “সম্ভবত গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। চুক্তির খুব কাছে। মনে হচ্ছে গাজা নিয়ে আমাদের চুক্তি হয়েছে। আমরা আপনাদের জানাব।”তিনি আরও বলেন, “এটি এমন চুক্তি হবে যা জিম্মিদের ফিরিয়ে আনবে। এটি এমন চুক্তি হবে যা যুদ্ধ থামাবে। শান্তি আসতে যাচ্ছে। আমার মনে হয় আমরা চুক্তিতে পৌঁছেছি।”গতকাল ট্রাম্প ইঙ্গিত দেন যুদ্ধবিরতির চুক্তিটি চূড়ান্ত করতে আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি।গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ৮ আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি তাদের কাছে ২১ দফার শান্তি প্রস্তাব উত্থাপন করেন। এরমধ্যে জিম্মিদের মুক্তি ও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া গাজায় হামাসবিহীন সরকার গঠনের ব্যাপারেও আলোচনা করেছেন তারা।মুসলিম নেতারা ট্রাম্পের ২১ দফাকে স্বাগত জানালেও দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাস প্রকাশ্যে এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি।এদিকে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছেন নেতানিয়াহু। ওই সময় তিনি গাজায় যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন।তার বক্তব্যের কিছু সময় পরই ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে আছেন তারা।আগামী সোমবার নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকের পরই চূড়ান্তভাবে গাজার ভাগ্য সম্পর্কে জানা যাবে।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

এশিয়া কাপের ১৭তম আসরের সুপারের ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে Read more

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ারঅ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে Read more

ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে আরও একটি হামলা চালানোর দাবি করেছে। তারা জানায়, একটি Read more

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৯ জুন) সকালে উপজেলার Read more

আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী
আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে Read more

ওমরাহ যাওয়ার আগেই কাটতে হবে ফিরতি টিকিট
ওমরাহ যাওয়ার আগেই কাটতে হবে ফিরতি টিকিট

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে ইচ্ছুক বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য এবার বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট কাটার নির্দেশ কার্যকর করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন