ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য করা হয়েছে দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই ইউনিয়নে তার পৈত্রিক বাড়ি রয়েছে এবং ফেনী-১ আসন (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) থেকেই তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নের জন্য গঠিত ১০ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের একটি কার্যকরী কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের কার্যকরী কমিটির এক নম্বর সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয় খালেদা জিয়ার।ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেয়া হয়।এ বিষয়ে, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘এইচআর বিজনেস পার্টনার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে Read more

ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়

জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানি-প্রথম আলো আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে Read more

সিরাজগঞ্জে বালু পরিবহনের বাল্কহেড থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে বালু পরিবহনের বাল্কহেড থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার যমুনা নদীর একটি ড্রেজারের ভেতর থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার Read more

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী অপবাদে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে হত্যা!
সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী অপবাদে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে হত্যা!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজ্জাদ হোসেন (২৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছিনতাইকারী আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে নাসিক Read more

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মেহের আলী (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন মোজাফফর Read more

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।শনিবার (২৪ মে) সকালে জাতীয় অর্থনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন