অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর-বাংলাদেশের পরিকল্পনাবিষয়ক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার নামে অর্থ উপার্জনের বিশাল সুযোগ রয়েছে।প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থ উপার্জন করা খুব সহজ হতে পারে। এর পেছনে রয়েছে সর্বাধিক মুনাফা অর্জন। ফলে, অর্থ উপার্জনের এ দৃষ্টিভঙ্গির কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়।অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা অত্যন্ত মৌলিক বিষয়টি উত্থাপন করেছি- ওষুধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না যে অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। আমি বলছি, এটি কেবল তাদের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।কোভিড-১৯ মহামারী চলাকালীন টিকা জটিলতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, টিকা বিতরণ খুবই ভুলভাবে করা হয়েছিল। বিশ্বের ১০টি দেশ টিকা উৎপাদনের প্রায় ৮০ শতাংশ গ্রহণ করেছিল।তিনি বিশ্বজুড়ে সামাজিক সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্যসেবা খাতে সামাজিক ব্যবসার পক্ষেও কথা বলেন।আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা ডা. তাসনিম জারা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ অনুষ্ঠানে অংশ নেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মোদি দেখতে সুন্দর… কিন্তু তিনি একজন খুনি’, বললেন ট্রাম্প
‘মোদি দেখতে সুন্দর… কিন্তু তিনি একজন খুনি’, বললেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে একাধারে 'সবচেয়ে সুন্দর মানুষ' এবং 'খুনি' হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা Read more

মানিকগঞ্জে বন্ধুরাই ডেকে নিয়ে নির্মমভাবে খুন করে অটোরিকশা চালককে: পিবিআই
মানিকগঞ্জে বন্ধুরাই ডেকে নিয়ে নির্মমভাবে খুন করে অটোরিকশা চালককে: পিবিআই

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে উদ্দার হওয়া মাথাবিহীন লাশের হত্যা কান্ডের কাহিনী উন্মোচন করলেন মানিকগঞ্জ জেলা পিবিআই।নিহত রফিককে গাঁজা সেবনের কথা বলে Read more

নড়াইলে প্রতিবেশীকে হত্যা, নারীসহ ৩ জনের যাবজ্জীবন
নড়াইলে প্রতিবেশীকে হত্যা, নারীসহ ৩ জনের যাবজ্জীবন

নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে হত্যার দায়ে এক নারীসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ Read more

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া উ সম্প্রতি গোপনে ইসরাইল সফর করেছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। বেইজিংয়ের Read more

সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেপ্তার হয়েছেন।আজ রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন