ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (০৩ আগস্ট) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, মৃত রিয়াজ হোসেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৬৮ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে তিনজন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় দুইজন ও পিরোজপুরে ১০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইনী জটিলতায় আটকে আছে টেকাসেতুর নির্মাণ কাজ
আইনী জটিলতায় আটকে আছে টেকাসেতুর নির্মাণ কাজ

যশোরে আইনী জটিলতায় বছরের পর বছর বন্ধ রয়েছে টেকাসেতুর নির্মাণ কাজ। চলাচলের জন্য বিকল্প পথে তৈরি করা কাঠের ব্রিজ ভগ্নদশায় Read more

১২ মিনিট দেরিতে পৌঁছে ভেস্তে গেল অষ্টম বারের নির্বাচনী স্বপ্ন
১২ মিনিট দেরিতে পৌঁছে ভেস্তে গেল অষ্টম বারের নির্বাচনী স্বপ্ন

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্ধারিত সময়ের ১২ মিনিট পরে পৌঁছানোর কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-৩ আসনের নির্বাচন পাগল ৭৪ বছর Read more

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৯০০
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৯০০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯০০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দেশটির Read more

ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি Read more

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

ফুটবল খেলা কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের Read more

মহেশপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মহেশপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে শাওন হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন