কয়েকদিন ধরেই রাতের আধারে ঠাকুরগাঁওয়ের নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে গাছ কাটার খবর পেয়ে ছুটে যায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ। কিন্তু এ খবর আগে পাওয়ার কারণে গাছ কাটার যন্ত্রপাতি ও গাছ পরিবহনের জন্য ব্যাটারী চালিত ভ্যানগাড়ী রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভ্যানগাড়ী, দুটি গাছের গুঁড়ি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। ভ্যানচালকের পরিচয় বলতে পারেনি পুলিশ।জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা বলেন, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বন বিভাগকে জানানো হয়েছে। তারা অভিযোগ দিলে পুলিশ গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তদন্ত করে বের করবে কারা এসবের সাথে জড়িত।খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানায় গেছিলেন বন বিভাগের কর্মকর্তা অনিল কুমার। তিনি জানান, গাছগুলো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় হওয়ার কারণে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বুধবার গভীর রাতে স্থানীয় বাদল, পয়জার ও রেজাউল মিলে রাস্তার পাশের গাছ কেটে ফেলে। এরপর সকালে বানিয়াবস্তী গ্রামের মোস্তফার ব্যাটারি চালিত ভ্যানগাড়ীতে গাছের গুঁড়িগুলো বিক্রির জন্য লোড করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।দুপুরে সরেজমিনে দেখা যায়, কেটে নেওয়া গাছের অংশ মাটি ও পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। পাশে মাটির স্তূপের আড়ালে ডালপালা লুকিয়ে রাখা হয়েছে যাতে কেউ টের না পায়।এ ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য
ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই ভারত নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা Read more

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল

বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা Read more

সালথায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ
সালথায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ

ফরিদপুরের সালথায় এক সাংবাদিককে প্রকাশ্যে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব
আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব

এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (১৭ Read more

খানসামায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
খানসামায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামে জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ঘরের Read more

শিবচরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন
শিবচরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন