মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, রাশিয়াকে কখনোই “কাগুজে বাঘ” বলা যায় না; বরং এটি একটি সত্যিকারের ‘ভালুক’।বুধবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।মস্কোর স্থানীয় রেডিওকে সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার প্রতীক হিসেবে সবসময়ই ভালুক ব্যবহৃত হয়ে এসেছে। তিনি ট্রাম্পের মন্তব্যকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রভাব হিসেবেও উল্লেখ করেন।পেসকভ আরও বলেন, ‘রুশ সেনাদের কাছে অন্য কোনো বিকল্প নেই, তাই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র পথ।’তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস ব্যবহার কমাতে চাপ দেওয়ার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের নিজের জ্বালানি রপ্তানি বাড়ানো। পেসকভের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্র চায় বিশ্বের দেশগুলোকে বেশি দামে তার তেল ও তরলীকৃত গ্যাস কিনতে বাধ্য করা। জটিল কূটনৈতিক পথ এড়িয়ে এটিই তাদের সবচেয়ে সহজ কৌশল।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুকার দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন

পরিবারের ছোট মেয়েকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা সিদ্দিক আহমেদ। মেয়ে মাসুকা বেগম নিপু (৩৭) আট বছর আগে ঢাকার উত্তরার Read more

মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা
মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা

মৌলভীবাজার সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে উদ্যোক্তা মেলা-২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) Read more

বরিশালে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
বরিশালে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের পাশাপাশি বরিশাল বিভাগের সবগুলো নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনেকগুলো নদীর পানি Read more

পত্রিকা: ‘এক হচ্ছে না এনসিপি-গণঅধিকার’
পত্রিকা: ‘এক হচ্ছে না এনসিপি-গণঅধিকার’

তরুণদের দুই রাজনৈতিক দল এনসিপি ও গণঅধিকার পরিষদের এক হওয়ার যে আলোচনা চলছিল, তা ভেস্তে গেছে; চলতি অর্থবছর ২০২৫-২৬-এ মাঝারি Read more

পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বীকারোক্তি ইরানের
পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, স্বীকারোক্তি ইরানের

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই Read more

বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি
বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন