এক ক্যাচ মিসের মাশুল গতকাল দিয়েছে বাংলাদেশ। ‘জীবন’ পাওয়া অভিষেক শর্মার ৭৫ রানের বিধ্বংসী ইনিংসের কারণেই তো ভারতের কাছে ৪১ রানের পরাজয় দেখেছে বাংলাদেশ।আজ তিন ক্যাচ মিস করার মাশুল দিবে কিনা সময়ই বলবে। তবে পাকিস্তানের সংগ্রহটা ১৩৫ রানের হতো না।এর আগেই যে অলআউট হওয়ার শঙ্কা দেখা গিয়েছিল। কিন্তু সেই সুযোগ নিতে পারেনি ক্যাচগুলো মিস করায়।এশিয়া কাপের ফাইনালে উঠতে হলে আজ জিততেই হবে। বাঁচা-মরার ম্যাচে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ।কেননা ৪৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন রিশাদ হোসেন-তাসকিন আহমেদরা। শুরুটা করেন তাসকিন প্রথম ওভারে শাহিবজাদা ফারহানকে আউট করে।পাকিস্তানকে ফিরতি ধাক্কা দেন শেখ মেহেদী। দ্বিতীয় ওভারে পাকিস্তানের সাইয়ুম আইয়ুবকে।রানের খাতা খোলার আগে আউট হওয়া বাঁহাতি ব্যাটার টুর্নামেন্টে চতুর্থবারের মতো ডাক মেরেছেন। মাঝে ৪ রানের ব্যবধানে ২ ‍উইকেট নিয়ে টপ অর্ডার ধসিয়ে দেন রিশাদ।এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানের রান একটু বাড়ান মোহাম্মদ হারিস। ৩১ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে পাকিস্তানের রান ১৩৫ হতো না যদি শাহীন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ ছোট্ট দুটি ইনিংস না খেলতেন।শূন্য রানে জীবন পাওয়া নওয়াজ ২ ছক্কা ও ১ চারে করেছেন ২৫ রান। অন্যদিকে রিশাদের করা ১২তম ওভারে ১ ও ৪ রানে জীবন পাওয়া শাহীন আফ্রিদি করেছেন ১৯ রান।শাহীন আফ্রিদির ক্যাচ ছেড়েছেন নুরুল হাসান সোহান ও মেহেদী। অন্যদিকে তাসকিনের বলে পারভেজ হোসেন ইমনের কাছে জীবন পেয়েছেন নওয়াজ। শুধু জীবন না বাড়তি হিসেবে চার রানও পেয়েছেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ ‍উইকেট নিয়েছেন তাসকিন। দুটি করে উইকেট নিয়েছেন মেহেদী ও রিশাদ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কটিয়াদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কটিয়াদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজীপুরে খতিব অপহরণ, দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে এর প্রতিবাদে Read more

মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার
মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে অস্ত্র হাতে মহড়া দেওয়ার সময় লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের Read more

দেশে নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশে নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ শনিবার (৩ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায় বিক্রি হবে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বর্ণ Read more

মাইলস্টোনের শিক্ষকরা মানবতা ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন
মাইলস্টোনের শিক্ষকরা মানবতা ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত Read more

নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নরসিংদীর রায়পুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।সোমবার (২১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন