মুন্সিগঞ্জের সিরাজদিখানে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। শনিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের ডুপ্লেক্স বাড়িতে নৌপথে ট্রলারযোগে এসে ১২-১৫ জন মুখোশ পরিহিত ডাকাত দল এই ডাকাতির ঘটনা ঘটায়।ভুক্তভোগী পরিবার জানায়, কুয়েত থেকে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় ডাকাতির কবলে পড়েন মো. আল-আমিন। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের আতঙ্কিত করে তোলে। এ সময় তারা আনুমানিক ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়। লুট হওয়া মালামালের আনুমানিকমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক জানান, ডাকাতদের হাতে দা, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্র (শটগান) ছিল। ডাকাতি শেষে ডাকাত দলটি পুনরায় নৌপথে ট্রলারযোগে পালিয়ে যায়।এ ঘটনায় বাড়ির সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দলকে বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে।সিরাজদিখান থানার ওসি মো. আ. হান্নান বলেন, ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত করতে পারব। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: সুলতান সালাউদ্দিন টুকু
দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বাংলাদেশের মানুষ আগামী ১২ Read more

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের রাস্তায় নেপালের জেন-জি
অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের রাস্তায় নেপালের জেন-জি

আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছে দেশটির জেন জি। Read more

কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড
কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড

এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। বোমাবর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে Read more

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

যশোরের শার্শা উপজেলায় বিজিবির অভিযানে ভারত থেকে অবৈধভাবে আসা ২৯ লাখ টাকার বিপুল-পরিমাণ মালামাল আটক করেছে টাস্কফোর্সের একটি দল। সোমবার Read more

বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ
বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সূচি অনুযায়ী আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত Read more

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর
রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে “কঠোর ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন