গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। সম্মেলনের উদ্বোধনী দিনে গুরুত্ব পায় গাজা-ইসরায়েল যুদ্ধ।এ যুদ্ধ নিয়ে কথা বলেন বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেখানে মন্তব্য করেন ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তাও দেখতে হবে। এছাড়া তিনি তার বক্তব্য শেষ করেন হিব্রু শব্দ ‘সালোম’ বলে। যার অর্থ শান্তি। তার এ কথায় অবাক হয়েছে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা।ওইদিন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমাদের অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পেতে হবে। তবে আমাদের ইসরায়েলের নিরাপত্তাকেও দেখতে হবে। তখনই আমরা সত্যিকারের শান্তি পাব।”ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বক্তব্যে আমরা অবাক হয়েছি।সুবিয়ান্তো ওইদিন জাতিসংঘে আরও বলেন, “(শান্তির) একমাত্র সমাধান হলো— ইব্রাহিমের বংশধর—আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন। সব ধর্মাবলম্বী যেমন মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ—আমাদের সবাইকে একটি মানব পরিবার হিসেবে একসঙ্গে থাকতে হবে।”“ইন্দোনেশিয়া এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি কি শুধুই একটি স্বপ্ন? হয়তো, কিন্তু এটি এমন একটি সুন্দর স্বপ্ন, যার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”— যোগ করেন তিনি।এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েল যখনই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে; এর সঙ্গে সঙ্গে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, রুবিওকে ড. ইউনূস
আগামী বছরের শুরুর দিকে নির্বাচন, রুবিওকে ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়েছে। এসময় দেশের যুক্তরাষ্ট্রের Read more

নাটোরে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২
নাটোরে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

নাটোরের যাত্রীবাহী বাস, সিএনজি ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন  আহত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে Read more

রাশিয়াকে হুমকির পর ট্রাম্প বললেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে
রাশিয়াকে হুমকির পর ট্রাম্প বললেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে

যুদ্ধ শেষে করার পদক্ষেপ না নিলে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া। এমনকি রাশিয়ার সাথে যারা বাণিজ্য করে তাদের Read more

এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল
এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল। এরই ধারাবাহিকতায় এবার এবি Read more

ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ
ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ। ঢাবির মুহসিন হলে নিজ রুমমেটকে ছুরিকাঘাতের করেছেন তিনি। বর্তমানে, ঢাকা Read more

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন