চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সড়কের ধারে শতবর্ষী একটি গাছ কেটে ফেলার পরও কোন ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। উপজেলার কাজিরহাট বাজারের উত্তর পাশে এ বিশাল গাছটি কাটা হয়।এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ ও উম্মা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, শতবর্ষী এ গাছটি দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা ও সৌন্দর্য্য বৃদ্ধিতে সহায়তা করেছে। গত ফেব্রুয়ারিতে ভূজপুরের কাজিরহাট বাজারে অগ্নিকান্ডের কবলে পড়ে গাছটির কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। সে সুযোগটি কাজে লাগিয়ে স্থানীয় দোকানীরা গত শুক্রবার-শনিবার গাছটি বিনা অনুমতিতে কাটা শুরু করে। যদিও সওজদের এ বিষয়ে দায় রয়েছে। কারণ গাছটি সরকারের, সওজ কর্তৃপক্ষের।ফটিকছড়ি পরিবেশ সাংবাদিক সমিতির সভাপতি এম এস আকাশ বলেন, ‘গাছ আমাদের জীবন বাঁচায়। কিন্তু শতবর্ষী এই গাছ কাটার মাধ্যমে পরিবেশ ধ্বংশের মত এরকম বিধ্বংশী কাজ কোন ভাবেই মেনে নেওয়া যায়না। যে বা যারা এই কাজে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থি দাবী করছি। তিনি বলেন, এ দায় কোনভাবেই সওজ এড়াতে পারেন না। কী রহস্যজনক কারণে অপরাধীদের আড়াল করছেন সওজ। এখনো কেন মামলা হয়নি তা সবাই জানতে চায়।’জানা যায়, গাছ কাটার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সওজ কর্তৃপক্ষ গতকাল রোববার সরেজমিনে গিয়ে গাছটি জব্দ করে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গাছটি দেখভাল করার দায়িত্ব দেয়।ভুজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহনেওয়াজ চৌধুরী শিপন বলেন, ‘আমার হেফাজতে থাকা গাছের টুকরোগুলো পরিষদে জমা আছে। পুলিশ চাইলে মামলার আলামত হিসেবে সংগ্রহে নিতে পারেন।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেছি। এটি জব্দ করে সওজ কর্তৃপক্ষতে বুঝিয়ে দিয়েছি। তারা গাছটি তাদের হেফাজতে নিয়ে নিয়মিত মামলা করবে।’ কিন্তু গাছ কাটার দুইদিন পরও সহজ কর্তৃপক্ষ এখনো কোন মামলা করেননি বলে জানাগেছে। স্থানীয়রা দাবী করেন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার অজুহাতে সওজ কৃর্তপক্ষ ধীর গতিতে আগাচ্ছেন।ফটিকছড়ি উপজেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. ফারহান বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আমরা গাফিলতি করছি না। এটি নিয়ে ভুজপুর থানায় একটি অভিযোগ দেওয়ার চেষ্টা করছি।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলী (৩৮) কে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে Read more

ঢাবিতে প্রবেশ করেছেন মির্জা আব্বাস, অভিযোগটি সত্য নয়
ঢাবিতে প্রবেশ করেছেন মির্জা আব্বাস, অভিযোগটি সত্য নয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রবেশ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি।আজ মঙ্গলবার Read more

পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা
পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা

নাটোরের সিংড়ার প্রেমিকের সাথে পালিয়েছেন স্ত্রী। সেই আঘাত সহ্য করতে না পেরে মানসিক অবসাদে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী Read more

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

ইরান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনিদের গ্রামগুলোতে যা ঘটছে
ইরান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনিদের গ্রামগুলোতে যা ঘটছে

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে কী ঘটছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব এলাকায় উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিষ্কার হচ্ছে তারাগঞ্জে রাস্তার ওপরের আবর্জনার স্তূপ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিষ্কার হচ্ছে তারাগঞ্জে রাস্তার ওপরের আবর্জনার স্তূপ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের পুরাতন বিএস কোয়ার্টারের সামনের রাস্তাটিতে দীর্ঘ দিন যাবত ময়লার স্তূপ পড়ে থাকলেও তা পরিষ্কারের কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন