জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ার আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার মতে, রাজপথের আন্দোলন ও ভবিষ্যৎ অভ্যুত্থানের প্রস্তুতিতে এই দুই দল একসঙ্গে কাজ করছে এবং সাধারণ মানুষও এই ঐক্যকে সমর্থন করছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মৌলভীবাজারে আয়োজিত জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যুগান্তরকে বলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পাশাপাশি গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরও চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। তারা উভয়ে দেশে ফিরলে আমাদের একটি বৈঠক হবে। তারপর একীভূত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সংবাদ সম্মেলনে সারজিস আলম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। এই দলগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার করা উচিত।তিনি বলেন, আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস নির্বাচন কমিশনের নেই। এটি তাদের ব্যর্থতা, তারা এতটুকু সাহসও দেখাতে পারছে না।এনসিপির এই নেতা বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। এটার সীমাবদ্ধতার দায় সরকারকেই স্বীকার করতে হবে। নিউইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে, যা এখন দেশজুড়ে প্রতিফলিত হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে: ইবি উপাচার্য
স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মূলত চব্বিশের যে রক্ত, সেই রক্তের মাধ্যমে আবার আমরা শপথ গ্রহণ Read more

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট
সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ার অংশ Read more

সত্য প্রকাশে মানুষের আস্থা অর্জন করেছে সময়ের কণ্ঠস্বর
সত্য প্রকাশে মানুষের আস্থা অর্জন করেছে সময়ের কণ্ঠস্বর

হাঁটি হাঁটি পা পা করে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগ Read more

নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা
নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা

নড়াইল সদর উপজেলার কমলাপুর ও গন্ধবখালী এলাকায় বিগত ১০ বছর ধরে দুটি সেচ পাম্প বন্ধ থাকায় জমি চাষে হিমশিম খাচ্ছেন Read more

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়
পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। মাছটির ওজন ২৭ কেজি, যা বিক্রি হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন