টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আবীর (১৫) নামের অপর এক আরোহী আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের কালিহাতী পৌর এলাকার চাটিপাড়া সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর গ্রামের নিশান আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, অনিক কালিহাতী পৌরসভার সিলিমপুর এলাকায় চাচাতো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসেছিল। বৃহস্পতিবার সকালে কালিহাতী পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেল নিয়ে সিলিমপুর যাওয়ার সময় চাটিপাড়া সেতু এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অনিক পড়ে গেলে বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা অপর আরোহী আবীর হোসেন আহত হয়।এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা
হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে কথার লড়াই Read more

উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সিলেটে ধর্মঘট, ডিসি কার্যালয়ে তালা
উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সিলেটে ধর্মঘট, ডিসি কার্যালয়ে তালা

সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে ‘সিলেট আন্দোলন’ এর ব্যানারে  সিলেটের কোর্ট পয়েন্টে গণ-অবস্থান কর্মসূচি পালন Read more

যশোরে প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
যশোরে প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

যশোর প্রধান ডাকঘরের নৈশপ্রহরী রবিউল ইসলামের (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২৬ মে) কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। Read more

প্রধান সড়কে উঠতে না দেওয়ায় পুলিশ সদস্যের মাথা ফাটাল অটোরিকশা চালক
প্রধান সড়কে উঠতে না দেওয়ায় পুলিশ সদস্যের মাথা ফাটাল অটোরিকশা চালক

গাজীপুরের টঙ্গীতে অটোরিকশাচালকের হামলায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় Read more

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?

পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন অবসান ঘটাতে এবার আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরান। তবে স্পষ্ট শর্ত হিসেবে তেহরান জানিয়েছে, Read more

কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত
কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন