লিওনেল মেসির জোড়া গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। এ নিয়ে টানা দুই ম্যাচে মায়ামির হয়ে জোড়া গোল করলেন এই আর্জেন্টাইন তারকা। এ জয়ে মেজর লিগ সকার (এমএলএস) কাপের প্লে-অফে জায়গা করে নিলো হাভিয়ের মাচেরানোর দল।ম্যাচের ৪৩ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করে দলকে লিড এনে দেন বালতাসার রড্রিগেজ। খেলার দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। এরপর খেলার ৮৩ মিনিটে পেনাল্টি শটে গোল করেন সম্প্রতি নিষেধাজ্ঞা থেকে ফেরা লুইস সুয়ারেজ। ম্যাচের ৮৬ মিনিটে প্রতিপক্ষের জালে নিজের দ্বিতীয় গোলটি করেন এল এম টেন। এ পারফরম্যান্সে এমএলএসে এবারের মৌসুমে গোলের শীর্ষে চলে গেলেন মেসি। ২৩ ম্যাচে করলেন ২৪ গোল।ম্যাচ জেতার মাধ্যমে এমএলএস কাপের প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করলো মায়ামি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এমএলএস কাপ প্লে-অফ খেলতে যাচ্ছেন মেসি। আর এ নিয়ে টানা তিন ম্যাচে ‘এলএমটেন’ একটি করে গোল করানোর পাশাপাশি নিজেও গোল করলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির
কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক Read more

ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: আসিফ মাহমুদ
ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: আসিফ মাহমুদ

ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো Read more

ঈদে মিলাদুন্নবি কবে, জানা যাবে সন্ধ্যায়
ঈদে মিলাদুন্নবি কবে, জানা যাবে সন্ধ্যায়

রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবির তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রবিবার Read more

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক বসছে আজ। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ বৈঠকে সভাপতিত্ব করবেন। মঙ্গলবার Read more

ধোঁয়াশায় ঘেরা সাত কলেজের ভবিষ্যৎ, বাড়ছে জটিলতা
ধোঁয়াশায় ঘেরা সাত কলেজের ভবিষ্যৎ, বাড়ছে জটিলতা

রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন করার ঘোষণা দিলেও এবার তা বাস্তবায়ন করা Read more

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’
বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন