অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ফের ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে যুক্তরাষ্ট্র।বিশেষ করে H-1B ভিসা ও গ্রিন কার্ড ব্যবস্থা নিয়ে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাম্প্রতিক মন্তব্য ভারতীয়দের জন্য উদ্বেগ বাড়িয়ে তুলেছে।হাওয়ার্ড লুটনিক জানান, বর্তমান H-1B ভিসা ব্যবস্থা একটি “প্রতারণা” এবং এটি মার্কিন নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছে। তার মতে, লটারিভিত্তিক এই ভিসা ব্যবস্থার পরিবর্তে উচ্চ বেতনকে প্রধান মানদণ্ড করা হবে। অর্থাৎ যাদের বেতন বেশি, তারাই অগ্রাধিকার পাবেন। এর ফলে মধ্যম আয়ের আইটি খাতে কর্মরত বিপুলসংখ্যক ভারতীয় সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন।২০২৩ অর্থবছরে অনুমোদিত মোট H-1B ভিসার প্রায় ৭২ শতাংশই ভারতীয়দের ছিল। অপরদিকে চীনের অংশীদারিত্ব মাত্র ১১.৭ শতাংশ। ফলে নীতির বড় পরিবর্তন হলে ভারতই সবচেয়ে বেশি বিপাকে পড়বে।এছাড়াও গ্রিন কার্ড ব্যবস্থারও কড়া সমালোচনা করেছেন লুটনিক। তার দাবি, মার্কিন নাগরিকদের গড় আয় যেখানে ৭৫ হাজার ডলার, সেখানে গ্রিন কার্ডপ্রাপ্তদের গড় আয় মাত্র ৬৬ হাজার ডলার। তাই তিনি মনে করেন, “আমরা ভুল মানুষদের গ্রিন কার্ড দিচ্ছি।”এই যুক্তি দেখিয়ে ট্রাম্প প্রশাসন নতুন এক “গোল্ড কার্ড” কর্মসূচি চালুর পরিকল্পনা করছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আমেরিকায় অন্তত ৫০ লক্ষ ডলার বিনিয়োগ করলে তবেই বিদেশিরা স্থায়ী নাগরিকত্ব পাবেন। এর মাধ্যমে প্রায় ১.২৫ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন বাণিজ্য সচিব।তবে বিশেষজ্ঞদের মতে, এই নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতার পরিবর্তে উচ্চ মূলধনী বিনিয়োগকারীরাই সুবিধা পাবেন। এতে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত ভারতীয় তরুণ প্রজন্ম সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে।ডোনাল্ড ট্রাম্প অতীতে একাধিকবার বলেছেন, “আমাদের সেরা মানুষগুলোকে আনতেই হবে।” অর্থাৎ দক্ষতা ও মেধা ধরে রাখার কথা বললেও নতুন সংস্কার ভারতীয় দক্ষ জনশক্তির জন্য ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।ফলে বলা যায়, মার্কিন বাণিজ্য নীতি ও অভিবাসন নীতির যুগপৎ কড়াকড়ি ভারতের অর্থনীতি ও শ্রমবাজারের জন্য নতুন দুশ্চিন্তা বয়ে আনতে চলেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহার প্রদেশে নিহত ৪০
পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহার প্রদেশে নিহত ৪০

অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে Read more

ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’, শীর্ষে ইরাকের বাগদাদ
ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’, শীর্ষে ইরাকের বাগদাদ

ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। গতকালের তুলনায় দূষণ বেশ কমে আজ সহনীয় পর্যায়ে আছে ঢাকার বাতাস। আজ সোমবার (২ জুন) বিশ্বে Read more

মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ
মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

চাঁদা না দেয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ Read more

নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে একজন নারী প্রমাণ করতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।যুক্তরাষ্ট্রের Read more

বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি কয়েক কোটি টাকা
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি কয়েক কোটি টাকা

বরগুনার তালতলীতে ১৯ টি দোকান ও ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন