নরওয়ের রাজধানী অসলোতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।অসলো পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র ব্রায়ান স্কোটনে বার্তাসংস্থা এএফপিকে জানান, “আমরা এক জনকে গ্রেপ্তার করেছি এবং এ ঘটনার সঙ্গে আরও লোকজন সংশ্লিষ্ট কি না— তা জানার চেষ্টা করছি। আমাদের প্রাথমিক ধারণা হলো, কোনো পক্ষকে ফাঁসানোর জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে; তবে আমরা কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না।গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দিতে চাননি ব্রায়ান। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এএফপি জানান, সে একজন কিশোর এবং বয়স ১৩ বছর।গত সোমবার সন্ধ্যায় অসলোর রাজকীয় প্রাসাদ ও ইসরায়েলের দূতাবাসের কাছে একটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা পর কাছাকাছি এলাকাতেই আরও একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।উদ্ধার করা বোমাটি একটি হ্যান্ড গ্রেনেড এবং এ ধরনের হ্যান্ড গ্রেনেড সামরিক বাহিনী ব্যবহার করে জানিয়েছেন ব্রায়ান স্কোটনে। আগের যে বিস্ফোরণটি ঘটেছিল, সেটিও হ্যান্ড গ্রেনেডেরই ছিল।যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে ইসরায়েলের দূতাবাসের দূরত্ব মাত্র ৫০০ গজ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনার রেশ না কাটতেই কুমিল্লা বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে Read more

ঢাকায় গিয়ে নিখোঁজ কালবেলার সাংবাদিক, থানায় জিডি
ঢাকায় গিয়ে নিখোঁজ কালবেলার সাংবাদিক, থানায় জিডি

গাজীপুরের কালিয়াকৈর থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় শাহীন স্কুলের পরিচালক মো. মনিরুজ্জামান Read more

ভালুকায় ঘুষ কেলেঙ্কারিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবি
ভালুকায় ঘুষ কেলেঙ্কারিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. আব্দুল মতিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে করে Read more

এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ
এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। তিনি বলেন, ‘আমরা Read more

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোড়ে বাস চলাচল বন্ধ
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোড়ে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ ঢাকা রোডে রোববার (১২ অক্টোবর) সকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন