মুন্সীগঞ্জের গজারিয়ায় মোহাম্মদ আলী প্লাজার মোবাইল মার্কেটে ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাতকে আটক করে জনতা। আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় আরও দুই জন কৌশলে পালিয়ে যায়।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজায় তৃতীয় তলায় একটি মোবাইল শো-রুমে এই ঘটনা ঘটে।আটককৃতরা হলেন- মো. জালাল (৩৪) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দলাশ গ্রামের সুন্দর আলীর ছেলে, মো. রফিক (৩৩) মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের বজলু মিয়ার ছেলে এবং মো. রবিন (২১) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর গ্রামের সৈকত উদ্দিনের ছেলে।মার্কেটের ব্যবস্থাপক সুমন প্রধান বলেন, অন্যান্য দিনের মতো আমাদের মার্কেটের নিরাপত্তা কর্মী বিপ্লব সকাল আটটায় গেটের তালা খুলে মার্কেটের ৫ম তলায় আমাদের অফিসে প্রবেশ করে। এই সুযোগে ডাকাত চক্রের কয়েকজন মার্কেটের ভেতরে প্রবেশ করে ৩য় তলার একটি মোবাইলের শো-রুমের তালা ভাঙার চেষ্টা করতে থাকে। এ সময় মার্কেটের নিরাপত্তা কর্মী ৫ম তলার অফিস রুমের মনিটরে সিসিটিভির ফুটেজে ডাকাতদের তৎপরতার বিষয়টি লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি আমাকে জানালে আমিসহ কয়েকজন মার্কেটে প্রবেশ করে তাদের ঘেরাও করে ফেলি। এ সময় দুই জন পালিয়ে গেলেও ৩ জনকে আটক করি। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।জনতার হাতে আটক ৩ ডাকাত জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই মার্কেটে ডাকাতির পরিকল্পনা করছিল। মূল উদ্দেশ্য ছিল মোবাইলের শো-রুম থেকে মোবাইল লুট করা। সেই পরিকল্পনা থেকেই ডাকাতির চেষ্টা করা।গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা আটক ৩ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও কফিন মিছিল করবে জুলাই ঐক্য। ওসমান Read more

আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা
আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা

ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এই নীতিতে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে Read more

কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি শেষে আমেরিকান প্রবাসী নববধূকে ধর্ষণ
কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি শেষে আমেরিকান প্রবাসী নববধূকে ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধষ ডাকাতিসহ আমেরিকা প্রবাসী নববধূ ধর্ষণের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ ঘটনায় সন্দেহজনক দু'জনকে গ্রেপ্তার করা হলেও মূল Read more

মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ
মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ

বিমান দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের ৯ দফা দাবির স্মারকলিপি গ্রহণে অনীহা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।  মিডিয়ার উপস্থিতির কারণ দেখিয়ে স্মারকলিপি গ্রহণে Read more

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। Read more

এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা
এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তর অধ্যাদেশ বাতিলসহ তিন দফা দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে সুখবর এসেছে। অর্থ উপদেষ্টা ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন