পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় বিমান অভিযান পরিচালনা করেছে দেশটির বিমানবাহিনী। সে অভিযানে নিক্ষিপ্ত ৮টি বোমায় নিহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৩০ জন।নিহতদের সবাই বেসামরিক। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, আহতও হয়েছেন বেশ কয়েক জন। তবে সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি।এক বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, আজ সোমবার খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকার মাত্রে দারা গ্রামে পরিচালিত এ অভিযানে ৮টি এলএস-৬ বোমা নিক্ষেপ করেছে বিমান বাহিনী।অভিযানের পরবর্তী মাত্রে দারা গ্রামের কিছু ছবি ও ভিডিওচিত্র প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেসব ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে, বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে নিহত ও আহতদের উদ্ধার করছে উদ্ধারকারী বাহিনী। নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।খাইবার পাখতুনখোয়া রাজ্যটি পাকিস্তানের তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। সন্ত্রাসী হামলা ও তৎপরতার জন্য বেশ কয়েক বছর আগে গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলাবাদ।২০২১ সালের আগস্টে কাবুলে তালেবানপন্থী সরকার ক্ষমতাসীন হওয়ার পর খাইবার পাখতুনখোয়ায় উল্লম্ফন ঘটে টিটিপির তৎপরতার। একের পর এক সন্ত্রাসী হামলা ঘটাতে থাকে টিটিপি। পাকিস্তানের পুলিশ, সেনাবাহিনী ও বেসামরিক লোকজন হয়ে ওঠে এসব হামলার লক্ষ্য। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় মোট ৬০৫টি ছোটো-বড় সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলা প্রাণ হারিয়েছেন অন্তত ১৩৮ জন বেসামরিক এবং ৭৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। আহত হয়েছেন আরও কয়েক শ’ বেসামরিক, পুলিশ ও সেনা। গত আগস্ট মাসেই ঘটেছে ১২৯টি সন্ত্রাসী হামলা।সোমবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিভাগের আঞ্চলিক উপপরিচালক ইসাবেলে ল্যাসি বলেছেন, “দেশ থেকে সন্ত্রাসবাদ উচ্ছেদ এবং নাগরিকদের নিরাপত্তা— দু’টি ক্ষেত্রেই পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক।”সূত্র : এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত একটি অভিবাসীবাহী নৌকা উল্টে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) Read more

পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড অ্যান্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর যৌথ উদ্যোগে Read more

Vulkancasino im Check: So bewerten Sie ein Online-Casino mit klarem Blick
Vulkancasino im Check: So bewerten Sie ein Online-Casino mit klarem Blick

Ein gutes Online-Casino erkennt man nicht allein an leuchtenden Bannern oder einer langen Spieleliste. Entscheidend ist, ob wichtige Informationen leicht Read more

রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে

পবিত্র রমজানকে সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনা করা বিদেশিদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের Read more

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎস্পন্দন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, দেশের অর্থনীতিকে যদি পরিবর্তন করতে হয়, Read more

নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ: ফয়জুল করিম
নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ: ফয়জুল করিম

বরিশাল জেলার গৌরনদী উপজেলার পৌর ঈদগাহ মাঠে রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার সময় ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন