আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন।সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে ‘কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে’ এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।খোন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সবাই কুমিল্লার নাগরিক। কুমিল্লাবাসী এরইমধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে। কুমিল্লায় বিভাগ চাই। এই ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করার জন্য একটি শক্তিশালী প্রতিনিধি দল যাবে। সেই লক্ষ্যে আপনারা একটি কমিটি গঠন করুন। ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে।তিনি আরও বলেন, এসব প্রচেষ্টার পরেও যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা
কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর। সঙ্গে সঙ্গে সেখানে থাকা নিরাপত্তা Read more

বাংলাদেশি‌দের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশি‌দের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বাংলাদেশিদের মাঝে বেশি হওয়ার কারণে এ Read more

৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়
৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে যাচ্ছে, যা এতদিন সাউথ ব্লকে ছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের Read more

পার্ক করা ট্রাকে বসানো মেশিনগানেই নিহত ইরানের পরমাণু বিজ্ঞানী
পার্ক করা ট্রাকে বসানো মেশিনগানেই নিহত ইরানের পরমাণু বিজ্ঞানী

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে এক অভিনব ও চমকে দেয়া কায়দায় হত্যা করা হয় ২০২০ সালের ২৭ নভেম্বর। পার্ক Read more

যশোরে টাইফয়েডের টিকা পাবে ৭ লাখ ৭৬,১৩১ জন
যশোরে টাইফয়েডের টিকা পাবে ৭ লাখ ৭৬,১৩১ জন

যশোরে ৭ লাখ ৭৬ হাজার ১৩১ ছেলে-মেয়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন পাবে। আগামী ১ সেপ্টেম্বর ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন