সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আটক অচলা সরকার নামের এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নওগাঁর সাপাহার বামনপাড়া বিওপি সীমান্তে পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়।এসময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত মে মাসে বিজিবি সদস্যরা তাকে আটক করে।জানা যায়, ভারতের মালদা জেলার বামনগোলা থানার কাশিবপুর গ্রামের তসর সরকার ও ললিতা সরকারের মেয়ে নূপুর ওরফে অচলা সরকার গত মে মাসে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে সীমান্তে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে তাকে রাজশাহী সেফহোমে রাখা হয়। এরপর থেকে অচলা সেখানেই ছিল।পরবর্তীতে আদালতের রায় অনুযায়ী সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু জাফর ও সাপাহার থানা পুলিশ এবং ভারতের পক্ষে ভারতীয় পুলিশ ও বিএসএফ প্রবীণ যাদবের সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে অচলা সরকারকে হস্তান্তর করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিতাসের ডিজিএমের সিএনজি স্টেশনে অবৈধ গ্যাস বিক্রি
তিতাসের ডিজিএমের সিএনজি স্টেশনে অবৈধ গ্যাস বিক্রি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সিএনজি স্টেশন মালিক তিতাসের অবসরপ্রাপ্ত এক ডিজিএমের সিএনজি স্টেশনে অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে Read more

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি
এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন Read more

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের টার্নিং পয়েন্ট যেখানে
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের টার্নিং পয়েন্ট যেখানে

এশিয়া কাপের গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ হারলে কার্যত এখানেই শেষ হয়ে যেত বাংলাদেশের Read more

জয়পুরহাটে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ
জয়পুরহাটে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ

জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৩ জন তরুণ-তরুণী সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি Read more

চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!
চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!

টলিউডের আলোচিত দুই মুখ সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য। বড় পর্দা হোক বা ওটিটি, বহুবার জুটি হিসেবে দেখা গেছে তাঁদের। Read more

‘পিআর সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না’
‘পিআর সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম কাসেমী বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন