জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার ঘটনার তদন্তে ‘সীমান্তের বাইরের সংযোগ’ প্রকাশ পাওয়ায় ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা – সিসিএস পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে।বুধবার (২৩ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, পাহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পরদিনই পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। সার্ক ভিসার আওতায় ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশটি থেকে চলে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে। এছাড়া, ভারতে পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্চিত ঘোষণা’র পাশাপাশি নিজ দেশের সামরিক উপদেষ্টাদেরও পাকিস্তান থেকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।এদিকে, ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়ারও খবর পাওয়া গেছে। তবে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।  এর আগে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) সঙ্গে জরুরি বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা নাগাদ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক শুরু হয়। সিসিএস-এর অন্যতম সদস্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-পেরু সফর কাটছাঁট করে ভারতে ফিরেছেন। কাশ্মীরের পহেলগামে পর্যটকদের হত্যার ঘটনার পরবর্তী পদক্ষেপের বিষয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির নেতৃত্বে রয়েছেন নরেন্দ্র মোদি। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন এই কমিটিতে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত
আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আচমকা ওই Read more

সিরাজগঞ্জে নিজের শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করল মা!
সিরাজগঞ্জে নিজের শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করল মা!

সিরাজগঞ্জের বেলকুচির সুবর্ণসাড়া গ্রামে নিজের মা নিজ শিশু সন্তান মোহাম্মদ আলী (৩ মাস বয়স) কে পাশ্ববর্তী হাজী আলী আহমেদ এর Read more

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতা বহিষ্কার
সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় Read more

বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘায় ইসরাত জাহান সুমি (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে বাঘা পৌরসভার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন