বর্তমানে হার্ট অ্যাটাকের ঘটনা বিশ্বব্যাপী বাড়ছে। প্রতিদিনই কেউ না কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। অনেক সময় হৃদরোগ থাকা সত্ত্বেও কিংবা এর লক্ষণ না জানায় হঠাৎ করেই হতে পারে হার্ট অ্যাটাক। তাই হার্ট অ্যাটাক সম্পর্কিত লক্ষণ সবারই জেনে রাখা জরুরি।ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে প্রাণ হারান অনেকেই। যদিও ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম হলো হৃদরোগ সম্পর্কিত লক্ষণ না জানা কিংবা জেনেও জীবনধারা না বদলানো ও সঠিক চিকিৎসা গ্রহণ না করা।এনসিবিআই এর তথ্য অনুসারে, অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দনের কারণে হৃদস্পন্দন স্বাভাবিক হয় না। স্বাভাবিক হৃদস্পন্দনকে সাইনাস রিদম বলা হয়, প্রতি মিনিটে ৬০-১০০ এর মধ্যে থাকে। আর শরীরচর্চার সময়, এটি প্রতি মিনিটে ১০০ ও ঘুমের সময় প্রতি মিনিটে ৫০ পর্যন্ত যেতে পারে। অ্যারিথমিয়ার অনেক কারণ থাকতে পারে। এটি বার্ধক্যের কারণেও হতে পারে।এছাড়া থাইরয়েডের মতো রোগও অ্যারিথমিয়ায় রূপ নিতে পারে। শিশুদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। অনেকেই ধারণা করেন, মৃত ব্যক্তিটি হয়তো মধ্যরাতে ঘুমের মধ্যে মারা গেছেন। তবে এক্ষেত্রে ভোর ৩-৪টার মধ্যে মারা যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। সুস্থ থাকতে রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমের পরামর্শ দেন চিকিৎসকরা। সেই সঙ্গে ঘুমের মানও যে সমান গুরুত্বপূর্ণ, সে বিষয়টি অনেকেই খেয়াল করি না। বিশেষজ্ঞদের মতে, স্লিপ অ্যাপনিয়া এমন একটি ঘুমের সমস্যা যেখানে ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যায়, ফলে ব্যক্তি হঠাৎ ঘুম ভেঙে উঠে হাঁসফাঁস করতে পারেন। এই অবস্থা শুধু অস্বস্তিকরই নয়, হৃদযন্ত্রের জন্য মারাত্মক ঝুঁকিরও কারণ হতে পারে।এ বিষয়ে ভারতের এশিয়ান হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট–ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. প্রীতেক চৌধুরী জানান, স্লিপ অ্যাপনিয়া সবচেয়ে সাধারণ ঘুমের রোগগুলোর একটি। শ্বাসপ্রশ্বাসে বারবার বাধা হৃদযন্ত্রের ওপর সরাসরি চাপ সৃষ্টি করে এবং তা দীর্ঘমেয়াদে নানা ধরনের কার্ডিওভাসকুলার সমস্যার জন্ম দেয়।স্লিপ অ্যাপনিয়া হৃদযন্ত্রের জন্য কে বিপজ্জনক: ডা. চৌধুরীর মতে, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হলে শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়। আর তখন মস্তিষ্ক শরীরকে জাগিয়ে তোলে যাতে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হয়। এভাবে রাতজুড়ে বারবার অক্সিজেনের ঘাটতি ও হঠাৎ জেগে ওঠা হৃদযন্ত্রের জন্য এক ধরনের তীব্র চাপ তৈরি করে। এই অবস্থায় রক্তচাপ ও হার্ট রেট বেড়ে যায়, যা সময়ের সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ, অ্যারিদমিয়া এবং হৃদযন্ত্রের গঠনগত পরিবর্তন ঘটাতে পারে।উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি: কার্ডিওলজিস্টরা বলেন, ঘনঘন অক্সিজেনের ঘাটতি রক্তনালিতে স্থায়ী ক্ষতি করে। রক্তনালির স্থিতিস্থাপকতা কমে গিয়ে সেগুলো শক্ত হয়ে পড়ে। এর ফলে হৃদ্‌ রোগ ও স্ট্রোকের আশঙ্কা বাড়ে।অনিয়মিত হার্টবিট দীর্ঘদিনের স্লিপ অ্যাপনিয়া থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনসহ অনিয়মিত হার্টবিট দেখা দিতে পারে। অক্সিজেনের ওঠানামা ও বারবার অ্যাড্রেনালিন নিঃসরণ হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপকে অস্থির করে তোলে। ডা. চৌধুরী সতর্ক করে বলেন, এই অবস্থাই রাতের বেলায় আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়ায়।হার্ট ফেইলিওরচিকিৎসক আরও জানান, স্লিপ অ্যাপনিয়া দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রের পেশি দুর্বল করে দিতে পারে। এর ফলে হার্ট ফেইলিওর বা হৃদ্‌যন্ত্র বিকল হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমনকি যাদের আগে থেকেই হার্ট ফেইলিওর আছে, তাদের ক্ষেত্রে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর ফলে বারবার হাসপাতালে ভর্তি হওয়া এবং দীর্ঘমেয়াদি বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়।স্লিপ অ্যাপনিয়া শুধু ঘুমের মান নষ্ট করে না, বরং হৃদযন্ত্রের জন্য মারাত্মক হুমকিও তৈরি করে। তাই ঘুমের মধ্যে হঠাৎ হাঁসফাঁস করে জেগে ওঠা বা ঘনঘন শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। সূত্র: হিন্দুস্তান টাইমস  এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় নিষ্ক্রিয় ট্যুরিস্ট পুলিশ, পর্যটকদের ক্ষোভ
কুয়াকাটায় নিষ্ক্রিয় ট্যুরিস্ট পুলিশ, পর্যটকদের ক্ষোভ

যান্ত্রিক শহরের কোলাহল থেকে স্বস্তির নিশ্বাস নিতে প্রতিবছর দেশের নানান প্রান্ত থেকে ভ্রমন পিপাসুরা ছুটে আসেন সাগর কন্যা কুয়াকাটায়। তবে Read more

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ
সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী এম আকবর আলী ও জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁনসহ ৪ জনের মনোনয়নপত্র Read more

১৪ কোটি ৭৭ লাখ টাকা বাজেট বাড়লো হাবিপ্রবির, বরাদ্দ কম স্বাস্থ্যখাতে
১৪ কোটি ৭৭ লাখ টাকা বাজেট বাড়লো হাবিপ্রবির, বরাদ্দ কম স্বাস্থ্যখাতে

২০২৫-২৬ অর্থবছরের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) মোট ১৩১ কোটি ৯৭ লাখ টাকার বাজেট পেয়েছে, যা Read more

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)

আজ রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।টপ অ্যান্ড Read more

বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য

দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন