কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে রশি টেনে মোটরসাইকেল থামিয়ে ডাকাতির ঘটনায় মাহমুদুল হক নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আনোয়ার কবিরের আদালতে আসামি হুমায়ুন কবির জবানবন্দি দেন বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।গ্রেপ্তার হুমায়ুন কবির বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার রেনু মিয়ার ছেলে। নিহত মাহমুদুল হক কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী গ্রামের নবী হোসেনের ছেলে।পুলিশ জানায়, গত শুক্রবার নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ সাতজনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। পরে পুলিশ এজাহারভুক্ত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিহত মাহমুদুল হকসহ উখিয়ার তিনজন ও ঈদগাঁও উপজেলার একজন বন্ধু মিলে দুই মোটরসাইকেলে সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। রাত ১২টার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং ঢালায় পৌঁছালে দুর্বৃত্তরা রশি টেনে তাদের মোটরসাইকেল থামায়।পরে চারজনকে কুপিয়ে জখম করা হয় এবং তাদের কাছ থেকে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী
৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে Read more

পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) Read more

গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল: নেতানিয়াহু
গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল: নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক Read more

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আজ মঙ্গলবার উদযাপিত হবে ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা Read more

নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) Read more

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ

কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক দফা দাবি আদায়ে কারওয়ান বাজার মোড়ে রবিবার (৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন