সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সারওয়ার আলম। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে এসে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক এক কর্মশালায় সভাপতিত্ব করেন। পরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।তিনি বলেন, এখানকার বেশ কয়েকটি বিষয়ের মধ্যে প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য—এই কয়েকটি কাজে আমার স্পেশাল এটেনশন (বিশেষ মনোযোগ) থাকবে। সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে এ দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এ জেলার মানুষের জন্য কাজ করতে।তিনি আরো বলেন, দায়িত্ব পালনে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আশা করি, সবাই মিলে যখন কাজ করবো, এই সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করতে পারবো। তাই সবাইকে নিয়ম ও আইন মেনে চলার জন্য অনুরোধ করবো।তিনি বলেন, ‘আপনারা সহযোগিতা করলে আমাকে অতীতে যেমন দেখেছেন, এখানেও তেমনই থাকবো।’বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে উন্নয়ন কাজ হবে। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতোই থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা পরিবেশের ক্ষতি যেন না হয়।তিনি বলেন, ‘আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই। আশা করছি, আমার এখানকার সময়টা ভালো যাবে।’দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রসঙ্গে সারওয়ার বলেন, ‘আজকেই দায়িত্ব নিয়েছি। প্রতিবেদন দেখে বোঝা যাবে, কী করা উচিত ছিল, কী করা হয়নি। তারপর ব্যবস্থা নেবো।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির
শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, খুব ভালো নির্বাচন আমরা আশা করি। কেউ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করবেন Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: সালাহউদ্দিন আহমদ
জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে উল্লিখিত সুপারিশগুলো বাস্তবায়নে মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোরই নিতে হবে। বৃহস্পতিবার (১১ Read more

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডার
ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। মূলত গাজায় যে কোনো ধরনের Read more

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন