বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনীতি ও ব্যবসায়িক খাতের স্বার্থে এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া কিছুটা পিছিয়ে দেওয়া উচিত।রোববার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিজিএমইএসহ ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঘণ্টাব্যাপী বৈঠকে এলডিসি উত্তরণের পাশাপাশি শ্রমিক আইন নিয়ে আলোচনা হয়। এ সময়, এলডিসি উত্তরণে বাংলাদেশ প্রস্তুত কি না, তা খতিয়ে দেখতে জাতিসংঘে চিঠি দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা।বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, সংগঠনটি পুরোপুরি এলডিসি উত্তরণ স্থগিত চায় না, তবে অবকাঠামো ও সক্ষমতা উন্নয়নের জন্য অতিরিক্ত তিন বছরের সময় চায়, যাতে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।প্রসঙ্গত, জাতিসংঘের একাধিক মূল্যায়ন ও দীর্ঘ প্রক্রিয়ার পর সিদ্ধান্ত হয়েছে, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণ করবে। এই প্রস্তুতির অগ্রগতি জানাতে বাংলাদেশ সরকারকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক
বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

মেঘলা থাকবে ঢাকার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি
মেঘলা থাকবে ঢাকার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। Read more

মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবক গ্রেফতার

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার Read more

মাটিহীন মানুষের কান্না শোনেনা বাঁকখালী নদী
মাটিহীন মানুষের কান্না শোনেনা বাঁকখালী নদী

নুরুল আমিন (৪৩) বসতভিটা থেকে প্রায় ৩ মিটার দূরে চলে এসেছে বাঁকখালী নদীর ভাঙন। যেকোনো সময় তার বসতভিটা নদীতে বিলীন Read more

জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষের ঘটনায় ৯০০ জনের বিরুদ্ধে মামলা
জুলাই সনদ স্বাক্ষরের আগে সংঘর্ষের ঘটনায় ৯০০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় ৪টি Read more

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের ওপর দেশীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন