বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষিত নির্বাচনী তফসিলে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন শেষে নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকেই ওই দিন সন্ধ্যায় বিসিবির সভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হবে।পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কেবল বিসিবির সাধারণ পরিষদের সদস্যরা, যাদের কাউন্সিলর বলা হয়। আগের নির্বাচনে যেখানে ভোটার ছিলেন প্রায় ১৭০ জন, এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।প্রথমে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৭ সেপ্টেম্বর। তবে সময়সীমা দুই দফা বাড়িয়ে তা শেষ হচ্ছে আগামীকাল সন্ধ্যা ৬টায়। এর ঠিক এক ঘণ্টা পর, সন্ধ্যা ৭টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।এদিকে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময় বাড়ানো নিয়ে আজ সন্ধ্যায় রাজধানীর ফার্স হোটেলে সংবাদ সম্মেলনে আপত্তি জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একটি নির্বাচনী পক্ষ। তারা অভিযোগ করেন, এ পদক্ষেপ বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থী।সংবাদ সম্মেলনে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন বলেন, ‘বিসিবির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বা পক্ষপাতমূলক আচরণ করা হলে আন্দোলন, ঘেরাওয়ের মতো কর্মসূচিও দেবেন তারা।’তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি জানানো যাবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এসব আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে বুধবার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়।পরিচালক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জমা দেওয়ার সময় নির্ধারিত হয়েছে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা। মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর, আর আপিল গ্রহণ ও শুনানি হবে ৩০ সেপ্টেম্বর।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ওই দিনই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।নির্বাচনের ভোটগ্রহণ হবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফলাফল প্রকাশিত হবে সন্ধ্যা ৬টায়। সেদিনই রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ভোট। রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন সভাপতির নাম।এবারের নির্বাচনে ভোট প্রদান করা যাবে পোস্টাল ব্যালট ও ই-ব্যালটের মাধ্যমেও।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত
ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের সামরিক বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন।  বুধবার (০৭ মে) Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ বিএনপির সভাপতি হচ্ছেন গউছ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ বিএনপির সভাপতি হচ্ছেন গউছ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হতে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এই পদে আর কোনো Read more

শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ঝিনাইদহের শৈলকুপায় এক দুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলা শহরের কবিরপুর রামকৃষ্ণ মন্দিরের পাশে এ Read more

জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে!
জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'আদিবাসী মিলন মেলা'।শুক্রবার (৩ অক্টোবর) বিকেল Read more

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি
সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে পর্যটনের ওপর নির্ভরশীল Read more

মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৩৮ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী
মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৩৮ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে আটক রাখা স্থান থেকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন