ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রবিবার গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, রবিবার উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপর ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ ইসরায়েলের উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে।ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লাখিশ ও আশদোদ এলাকায় কিছুক্ষণ আগে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পর উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।বিবৃতিতে বলা হয়, গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েলের বিমানবাহিনী। অন্যটি জনবসতিহীন এলাকায় পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।তবে গাজা থেকে ইসরায়েলে কোন গোষ্ঠী হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু হওয়ায় ইসরায়েলে এই ধরনের হামলার ঘটনাকে একেবারে কমে গেছে।গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ইসরায়েলি হামলায় রোববার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে কেঁপে উঠেছে গাজা উপত্যকা। উপত্যকায় বিমান হামলার মাঝেই ইসরায়েলের সেনাবাহিনী স্থল অভিযান জোরদার করেছে।প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা দখলের চেষ্টায় টানা বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের নির্বিচার হামলায় পুরো  ফিলিস্তিনি ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।শনিবার ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের অধিকাংশই গাজা শহরের বাসিন্দা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিমান দুর্ঘটনা :সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
উত্তরায় বিমান দুর্ঘটনা :সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার (২১ Read more

ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে
ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অভিযোগ করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ত্রিভুজ প্রেমের Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর কালভার্টে সংস্কার শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর কালভার্টে সংস্কার শুরু

"নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ" এই শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর Read more

প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি
প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে Read more

পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন