ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। চলতি এশিয়া কাপেও এর বাইরে নয়। অবশ্য এবার মাঠের লড়াইয়ের চেয়ে অন্য একটি বিষয় এই উত্তেজনার সৃষ্টি করেছে। আর তা হলো ‘হ্যান্ডশেক’ কাণ্ড। ম্যাচ শুরুর আগে কিংবা শেষে কেউ কারো সঙ্গে হাত মেলাবেন কি না, সেটাই যেন এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর সেই বিতর্কের রেশ না কাটতেই আজ আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। মাত্র এক সপ্তাহ আগেই একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে পাকিস্তান বড় ব্যবধানে হেরে যায়, তবে ম্যাচশেষে আলোচনা ছিল অন্য কিছু নিয়ে—হ্যান্ডশেক ইস্যু নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা ক্রিকেটবিশ্ব।গত সপ্তাহের ম্যাচে টসের সময় ভারতের অধিনায়ক পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি। পাকিস্তান দাবি করে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি নিজেই হাত মেলানো থেকে বিরত থাকতে বলেছেন ভারতীয় অধিনায়ককে। ম্যাচশেষেও কোনো ভারতীয় ক্রিকেটারকে দেখা যায়নি পাকিস্তানের কারও সঙ্গে হাত মেলাতে।পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ করে আইসিসিতে এবং ম্যাচ রেফারিকে বাদ দেওয়ার দাবি তোলে। যদিও আইসিসি সেই দাবি আমলে নেয়নি।এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচের আগে সংবাদ সম্মেলন বয়কট করে পাকিস্তান। এমনকি ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে পাকিস্তানি কর্তারা বৈঠকে বসেন। পরে দাবি করা হয়, ম্যাচ রেফারি পাইক্রফট ক্ষমা চাওয়ায় তারা খেলতে রাজি হয়েছেন।আজকের ভারত ম্যাচের আগেও একই কৌশল নেয় পাকিস্তান। ম্যাচের আগের দিন (২০ সেপ্টেম্বর) নির্ধারিত সংবাদ সম্মেলনে কাউকে পাঠায়নি তারা। যদিও এই সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা দেয়নি পিসিবি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।এই পরিস্থিতিতে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে জানতে চাওয়া হয়েছিল, মাঠের বাইরের এত কাণ্ড-কারখানার প্রভাব ক্রিকেটারদের ওপর পড়ে কি না। উত্তরে সূর্যকুমার বলেন, ‘রুমের দরজা বন্ধ করে দাও, মুঠোফোন বন্ধ রাখো আর ঘুমাও।পরক্ষণেই যোগ করেন, ‘সবসময় না শুনে থাকা যায় না, বাইরে থেকেও অনেক ইতিবাচক বার্তা পাওয়া যায়, যা মাঠে কাজে লাগে।’ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, সেটি মাঠে যতই একপেশে হোক না কেন। সর্বশেষ পাঁচ ম্যাচে একটিতেও জয় পায়নি পাকিস্তান। তবু ম্যাচ ঘিরে আগ্রহে এতটুকু ঘাটতি নেই। গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ, সামাজিক যোগাযোগমাধ্যমে চলে কথার লড়াই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার
নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলার (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার Read more

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

গাজীপুর সদর উপজেলায় মহাসড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (৮জুলাই) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও বাঘের Read more

ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে ডাক্তারের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা
ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে ডাক্তারের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক পাঁচ বছর বয়সী মেয়ে শিশুর বাবার সঙ্গে ডাক্তারের Read more

জীবননগরে বোরো ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে বোরো ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। এ বছর ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। ধান কাটতে ব্যস্ত Read more

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক Read more

বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১
বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১

বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক ব্যবসায়ী। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন