চুয়াডাঙ্গার দামুড়হুদায় এনজিও ঋণের বোঝা সইতে না পেরে শামীমুর রহমান (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি চুয়াডাঙ্গা সদরের পৌরসভা পাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমুর রহমান বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঋণ পরিশোধ না করতে পেরে রোববার ভোরে নিজ বাড়ির শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।নিহতের স্ত্রীর ভাই মসলেম উদ্দিন বলেন, শামীমুর রহমান বিয়ের পর থেকে দামুড়হুদায় বসবাস করতেন। আমরা তাদেরকে জমি দিয়ে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলাম। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। সে কারণে আত্মহত্যার চেষ্টা করেন। গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এর কিছু সময় পর তিনি মারা যান।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হুমায়ুন কবির বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১
শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১

বিদ্যুতের জরুরি সংস্কার কাজের নামে অসম্পূর্ণ ও অপরিকল্পিত কাজে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর শ্যামলী পিসিকালচার সোসাইটি এলাকার বাসিন্দারা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন Read more

‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে
‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে

কিছুদিন আগেও এই পদ্ধতি মূলত মধ্যপ্রাচ্যের ধনী ও শুষ্ক দেশগুলোতে সীমাবদ্ধ ছিল, কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন সেই পরিস্থিতি বদলে দিয়েছে।

পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি Read more

অটোগ্যাসের দামও বাড়ল
অটোগ্যাসের দামও বাড়ল

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়েছে Read more

চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার
চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড়ি এলাকা কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাতে ইউনিয়নের পাহাড়ি এলাকার ৪১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন