ফিলিস্তিনের গাজায় প্রতিদিন চলমান গণহত্যা থামানোর একটি পথ এখনো আছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য করেন তিনি।  আরডার্ন আরডার্ন লিখেন, ফিলিস্তিনকে আরও বেশি দেশ স্বীকৃতি দিলে সেই পথ সুগম হবে। পাশাপাশি যেকোনো সামরিক অভিযানে সহযোগিতা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, গাজায় অবরুদ্ধ ও অনাহারগ্রস্ত মানুষের কাছে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছাতে হবে। একইসঙ্গে আহত, অপুষ্টিতে ভোগা মানুষ এবং অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আরডার্ন বলেন, ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু সংকটজনিত প্রাকৃতিক দুর্যোগ—সব মানবিক বিপর্যয়ে শক্তিধর দেশগুলোকে পদক্ষেপ নিতে হবে। তবে আমাদের শুরুটা গাজা থেকেই করা উচিত।জেসিন্ডা আরও বলেন, আমরা মানবিক সংকটে ভরা এক বিশ্বে বাস করছি। কিন্তু কেবল সংখ্যার দোহাই দিয়ে মানুষকে অমানবিক করে তোলা থেকে আমাদের বিরত থাকতে হবে।জেসিন্ডা আরডার্ন ৪ বছরের বেশি সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়। তিনি ২০২৩ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে এ পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তীব্র খাদ্য সংকটে এখন পর্যন্ত অন্তত ৪৩৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের দুই গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, দাবি তেহরানের
ইরানের দুই গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা, দাবি তেহরানের

ইরানের দুটি গ্যাসক্ষেত্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরানের তেল মন্ত্রণালয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র Read more

ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডাহুক নদী থেকে আলিয়া খাতুন (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার Read more

নামাজে মগ্ন দোকানদার, পেছন দিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে গেল চোর
নামাজে মগ্ন দোকানদার, পেছন দিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে গেল চোর

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় নামাজরত অবস্থায় এক ব্যক্তির ওষুধের দোকান থেকে টাকা চুরির ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দোকানদার আবু বকর Read more

সুন্দরবনের দস্যু প্রধান মাসুম মৃধা আটক
সুন্দরবনের দস্যু প্রধান মাসুম মৃধা আটক

সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী ২ জন পর্যটকসহ গোলকানন রিসোর্টের মালিককে Read more

সারজিস-নাসিরের সঙ্গে কথা বলেছি, এখন সবাই নিরাপদে: জুনায়েদ
সারজিস-নাসিরের সঙ্গে কথা বলেছি, এখন সবাই নিরাপদে: জুনায়েদ

নাহিদ, হাসনাত, সারজিসসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা এখন নিরাপদে আছেন বলে জানিয়েছেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী Read more

মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি
মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির মাত্র একদিন পরই এবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন