নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় বিভাটেকে থাকা এক নারী যাত্রী নিহত ও তার স্বামী গুরুতর আহত হয়েছেন।  শুক্রবার (১৩ জুন) সকাল ৯ ঘটিকার দিকে শিবপুর-মনোহরদী সড়কের শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বিভাটেকটি।নিহত নারীর নাম আছিয়া আক্তার। তিনি মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। নিহতের স্বামী পেশায় অটোচালক, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার মৃত আসকর আলীর ছেলে।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯ টার দিকে অন্যন্যা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে বিভাটেকটি যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। বিভাটেকটি শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিভাটেকে থাকা আছিয়া নামে এক যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সাথে থাকা তার স্বামী আক্তার হোসেনও এ সময় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।শিবপুর মডেল থানার অফিসার তদন্ত দুলাল উদ্দীন জানান, সকালে বাস চাপায় বিভাটেক যাত্রী নিহত হওয়ার ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচনে কোন হলে ভোটার কত
জাকসু নির্বাচনে কোন হলে ভোটার কত

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন হচ্ছে আজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল Read more

ভারতে বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক
ভারতে বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১। আহমেদাবাদ পুলিশের বরাত Read more

২১ আগস্ট: নামাজের সময়সূচি
২১ আগস্ট: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত
মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষের ছুরিকাহত হয়ে ১৭ দিন পর কাউছার খান (২০) নামে এক যুবক মারা গেছেন।শনিবার (২৪ আগস্ট) Read more

এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই
এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন