২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ, যা আশিংকভাবে দেখা যাবে। তবে এই মহাজাগতিক ঘটনা বাংলাদেশে থেকে প্রত্যক্ষ করা যাবে না। পঞ্জিকা অনুসারে, রোববার (২১ সেপ্টেম্বর) পৃথিবীতে সংঘটিত হওয়া আংশিক সূর্যগ্রহণটি ঘটবে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে।সূর্য গ্রহণের বাংলাদেশ সময়আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। গ্রহণের মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।কোথা থেকে দেখা যাবে?আগামীকালকের সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে।সূর্যগ্রহণের গতিপথগ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণ অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে। সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের Read more

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি শুরু
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি শুরু

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর  মধ্য দিয়ে পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈসাবি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাহাড়ে  এই বৈসাবির  আনন্দ Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১৭৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এক Read more

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির
‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রবিবার (০৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে Read more

ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি Read more

এইচএসসি পরীক্ষায় শূন্যে আটকা পঞ্চগড়ের তিন কলেজ
এইচএসসি পরীক্ষায় শূন্যে আটকা পঞ্চগড়ের তিন কলেজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন