জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নিজেদের সহযোগিতা স্থগিত করবে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।বিবৃতিতে ইরান সতর্ক করে বলেছে, জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা যদি আবার কার্যকর করা হয়, তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তাদের সহযোগিতা কার্যত স্থগিত হয়ে যাবে।গত মাসে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ৩০ দিনের প্রক্রিয়া শুরু করেছে। তাদের অভিযোগ, তেহরান ২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত মানছে না। ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও ইরান তা অতিক্রম করতে সক্ষম হবে। নিরাপত্তা পরিষদ শুক্রবার স্থায়ীভাবে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেয়ার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, “স্ন্যাপব্যাকের মাধ্যমে তারা পথ রুদ্ধ করতে চেষ্টা করে, কিন্তু মস্তিষ্ক ও চিন্তাশক্তিই নতুন পথ তৈরি করে। তারা আমাদের থামাতে পারবে না। তারা নাতাঞ্জ কিংবা ফোর্ডোতে আঘাত করতে পারে, যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জুনে করেছিল, কিন্তু তারা জানে না যে নাতাঞ্জ মানুষই গড়েছিল এবং আবার গড়বে।”পেজেশকিয়ান আরও বলেন, “আমরা কখনো অতিরিক্ত দাবির মুখে আত্মসমর্পণ করব না, কারণ পরিস্থিতি পরিবর্তনের শক্তি আমাদের হাতে আছে।”এর আগে এ মাসের শুরুতে ইরান ও আইএইএ জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ কয়েকটি স্থানে পুনরায় পরিদর্শন চালানোর বিষয়ে তারা সমঝোতায় পৌঁছেছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।প্রসঙ্গত, স্ন্যাপব্যাক প্রক্রিয়া কার্যকর হলে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণে নিষেধাজ্ঞা, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, বৈশ্বিক সম্পদ জব্দ এবং ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদল ও এনসিপির যৌথ মিছিল
কুমিল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদল ও এনসিপির যৌথ মিছিল

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগ কুমিল্লাকে অস্থিতিশীল করার জন্য আবার চেষ্টা চালাচ্ছে—এমন অভিযোগে আজ কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল Read more

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা Read more

বাউফলে গরুর ট্রাক উল্টে নিহত ১
বাউফলে গরুর ট্রাক উল্টে নিহত ১

পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়কের আফসের গ্রেজ এলাকায় গরুবাহী একটি ট্রাক উল্টে মো. রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ Read more

জোড়া গোল করে শেষটা রাঙালেন মেসি
জোড়া গোল করে শেষটা রাঙালেন মেসি

ঠিক ২০ বছর আগে ২০০৫ সালে এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিটা গায়ে জড়িয়েছিলেন লিওনেল মেসি। আর এই একই স্টেডিয়ামে সম্ভবত জাতীয় Read more

এবার লোহিত সাগরে সতর্কতা জারি করল ইউরোপীয় ইউনিয়ন
এবার লোহিত সাগরে সতর্কতা জারি করল ইউরোপীয় ইউনিয়ন

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে দ্বিতীয় মাসে পদার্পণ করতেই সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) Read more

সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসে প্রথমবার সমাবেশ করতে যাচ্ছে জামায়াত
সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসে প্রথমবার সমাবেশ করতে যাচ্ছে জামায়াত

প্রায় দুই দশক পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন