‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রবিবার (০৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সকল শ্রম, আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ-অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক একবছর পর  আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।এনসিপির ২৪ দফা ইশতেহারে যা আছে–১। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক২। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার৩। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার৪। ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার৫। সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন৬। জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৭। গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার৮। স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ৯। সার্বজনীন স্বাস্থ্য১০। জাতি গঠনে শিক্ষানীতি১১। গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব১২। ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা১৩। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন১৪। ইনসাফভিত্তিক অর্থনীতি১৫। তারুণ্য ও কর্মসংস্থান১৬। বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি১৭। টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব১৮। শ্রমিক-কৃষকের অধিকার১৯। জাতীয় সম্পদ ব্যবস্থাপনা২০। নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা২১। জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা২২। প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার২৩। বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি২৪। জাতীয় প্রতিরক্ষা কৌশলঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি। আজ আবারও এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি– আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান

ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সংঘর্ষে সাহসী অভিযানের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সেই পাইলটরা, Read more

নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত: ট্রাম্প
নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত: ট্রাম্প

ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে "যোদ্ধা" হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বলেছেন তিনি "মর্মাহত" Read more

সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা
সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সবার আগে রাষ্ট্রের প্রধান ৩টি অঙ্গ—নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন। Read more

নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু
নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল Read more

পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায় যেসব ভুলের কারণে
পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায় যেসব ভুলের কারণে

পারফিউম এখন শুধু সাজসজ্জার অংশ নয়, এটি ব্যক্তিত্বেরও প্রকাশ। অফিসে, ডেটে কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে একফোঁটা পারফিউমই পুরো মুডটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন