মাদারীপুরের শিবচর উপজেলায় আলোচিত রাকিব মাতবর হত্যা মামলার দুই আসামিকে রাজধানীর কেরানিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, র‍্যাব-১০ ও র‍্যাব-১১-এর যৌথ বাহিনী।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।র‍্যাবজানায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে শিবচর পৌর এলাকায় প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাতবরকে। এ ঘটনায় নিহতের চাচি পারুল আক্তার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।এরই প্রেক্ষিতে যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, শিবচর চরশ্যামাইল এলাকার খালেক সরদারের ছেলে রানা সরদার (৩২) এবং শিবচর কেরানিবাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে
ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে

পিরোজপুরের ভান্ডারিয়ার বহুল আলোচিত জামায়াত কর্মী সাইফুল ইসলাম (৩২) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আওয়ামী ফ্যাসিস্টদের দোষর আমিন হাওলাদার (৪৮) দীর্ঘদিন Read more

ভৈরবে ছেঁড়াফাটা বস্তায় নতুন প্রাণ সঞ্চার করছেন হাজারো নারী-পুরুষ
ভৈরবে ছেঁড়াফাটা বস্তায় নতুন প্রাণ সঞ্চার করছেন হাজারো নারী-পুরুষ

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের গলিপথ আর টিনশেড ঘরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেজে ওঠে সুঁই-সুতোয় টানাটানির শব্দ। ছেঁড়াফাটা বস্তায় Read more

নান্দাইলের দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট পাটখড়ি বিক্রি
নান্দাইলের দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট পাটখড়ি বিক্রি

রান্নার জন্য গৃহিণীদের কাছে পাটখড়ির বেশ কদর। জ্বালানি হিসেবে পাটখড়ির চাহিদা থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে পাটখড়ি কিনতে দেওয়ানগঞ্জ বাজারে আসছেন Read more

১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জেপির নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ১১৯টি আসনে প্রার্থী ঘোষণা Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নুরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।আজ রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম Read more

আনোয়ারায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কিশোরের মৃত্যু
আনোয়ারায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সঞ্চালন লাইনের ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে মনির হোসেন (১৬) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (০৩ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন