বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এতে সারাদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।সোমবার (২০ অক্টোবর) বিডব্লিউওটি এ তথ্য জানায়।বিডব্লিউওটি জানায়, ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টির আশঙ্কা আছে। বিডব্লিউওটি বলছে, আঁখি একটি ক্রান্তীয় বৃষ্টিবলয় ও শক্তিশালী বৃষ্টিবলয়, যা দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এটি আগামী ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে পারে।  এদিকে সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় একটি আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামুনের Read more

দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার
দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ালো সরকার

সরকারি বিভিন্ন দফতরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি ১৫০ থেকে ২২৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এজন্য কিছু শর্ত মানতে হবে Read more

নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’
নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে 'জুলাই দ্রোহ মিছিল' করেছে ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা।মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে Read more

ভূঞাপুরে ৫০ বছর পুরনো খাল পুনরুদ্ধার: নাগরিকদের মুখে হাসি
ভূঞাপুরে ৫০ বছর পুরনো খাল পুনরুদ্ধার: নাগরিকদের মুখে হাসি

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের হারিয়ে যাওয়া ৫০ বছর পুরনো একটি খাল অবশেষে পুনরুদ্ধার করা হয়েছে। পৌর প্রশাসকের দৃঢ় হস্তক্ষেপে এই Read more

কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ Read more

৯৬ বিলিয়ন ডলারের ২১০ উড়োজাহাজ কিনবে কাতার
৯৬ বিলিয়ন ডলারের ২১০ উড়োজাহাজ কিনবে কাতার

দোহা সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতার এয়ারওয়েজ মার্কিন নির্মাতা জায়ান্ট বোয়িং থেকে ২১০টি উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে, যাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন