মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আগের দিন বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা’র একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় ওই জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকটির। এ সময় ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল।সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়।বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর।আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন; তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৩৮ জনকে চিকিৎসা প্রদান শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।“প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং উচ্চগতিতে গাড়ি চলানোর জন্যই ঘটেছে এ দুর্ঘটনা”, বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার ক্রেমলিনে পুতিন ও জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়। গত Read more

মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা
মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা

মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের ত্বকের কোষ থেকে নেওয়া ডিএনএ ব্যবহার করে এবং পরে তা শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করে প্রাথমিক Read more

স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক
স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক

মাদারীপুরের ডাসারে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে অনশন করছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক।বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নবগ্রাম Read more

নান্দাইলে রোপা আমন ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক
নান্দাইলে রোপা আমন ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক

ময়মনসিংহের নান্দাইলে রোপা আমন ধানখেতে দেখা দিয়েছে ইঁদুরের আক্রমণ। ইঁদুরের দল কৃষকদের স্বপ্নের আমন ধান গাছ কেটে সাবাড় করে ফেলছে। Read more

সন্ধ্যায় মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান
সন্ধ্যায় মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি Read more

দশম গ্রেড থেকে কোটা বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
দশম গ্রেড থেকে কোটা বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা বাস্তবায়নের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অধিকার আন্দোলনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন